সর্বশেষ সংবাদ:
You are here: Home » প্রচ্ছদ » কুমিল্লা জেলা » তিতাসের পূজামণ্ডপগুলোতে সিআইপি মাহবুবুর রহমানের অনুদান প্রদান

তিতাসের পূজামণ্ডপগুলোতে সিআইপি মাহবুবুর রহমানের অনুদান প্রদান

তিতাস / ২৫ অক্টোবর (কুমিল্লাওয়েব ডটকম)———
তিতাস উপজেলার ১২টি পূজামণ্ডপ পরিদর্শনকালে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশি বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক ও আওয়ামীলীগ নেতা আলহাজ্ব মাহবুবুর রহমান সিআইপি এর ব্যক্তিগত তহবিল থেকে ৫ হাজার টাকা করে অনুদান প্রদান করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতি বছরের ন্যয় এবছরও উপজেলার ১২টি পূজামণ্ডপ সাহাবৃদ্ধি কালী বাড়ী পূজামণ্ডপ, মজিদপুর পূজামণ্ডপ, জগতপুর ধরনী বাবুর বাড়ী পূজামণ্ডপ, পাঙ্গাসিয়া বনমালী দাসের বাড়ী পূজামণ্ডপ, মাছিমপুর পোদ্দার বাড়ী পূজামণ্ডপ, খানেবাড়ী তপন ঠাকুরের বাড়ী পূজামণ্ডপ, কলাকান্দি রেবতী মোহন দাসের বাড়ী পূজামণ্ডপ, রঘুনাথপুর শংকর দেবের বাড়ী পূজামণ্ডপ, রঘুনাথপুর অনিল শীলের বাড়ী পূজামণ্ডপ, দাসকান্দি রাষ্ট্রপতি মজুমদারের বাড়ী পূজামণ্ডপ, হরিণপুর দুর্গা পূজামণ্ডপ ও নাগেরচর দূর্গা পূজামণ্ডপে দুর্গাপূজা উৎযাপিত হয়। এসব পূজামণ্ডপগুলো পরিদর্শনকালে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশি বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক ও আওয়ামীলীগ নেতা আলহাজ্ব মাহবুবুর রহমান সিআইপি তার ব্যক্তিগত তহবিল থেকে ৫ হাজার টাকা অনুদান প্রদান করেন। এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহ্বায়ক মুন্সি মজিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সদস্য সচিব মোঃ মহসীন ভূঁইয়া, সাবেক সদস্য সচিব দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীর, কুমিল্লা (উত্তর) জেলা যুবলীগের সদস্য মোঃ আলম সরকার, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি স্বপন কুমার সূত্রধরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নাজমুল করিম ফারুক
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি

সর্বমোট পঠিত: 38

সর্বশেষ সম্পাদনা: October 25, 2012 at 9:59 pm

প্রিজম আইটি: ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট-এর জন্য যোগাযোগ করুন- ০১৬৭৩৬৩৬৭৫৭

Scroll To Top
Close
Like Us on Facebook
Click the Like Button to get Free Update