সর্বশেষ সংবাদ:
You are here: Home » প্রচ্ছদ » কুমিল্লা জেলা » তিতাসে আওয়ামীলীগ নেতৃবৃন্দের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন

তিতাসে আওয়ামীলীগ নেতৃবৃন্দের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন

তিতাস / ২৪ অক্টোবর (কুমিল্লাওয়েব ডটকম)———-
তিতাস উপজেলার ১২টি পূজামণ্ডপে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে হিন্দু সম্প্রদায়ের শারর্দীয় দুর্গাপূজা উদযাপিত হয়েছে। বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার ১২টি পূজামণ্ডপ আওয়ামীলীগের বিভিন্ন নেতৃবৃন্দ পরিদর্শন করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতি বছরের ন্যয় এবছরও উপজেলার ১২টি পূজামণ্ডপে পূজা উদযাপিত হয়। পূজামণ্ডপগুলোতে প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থার গ্রহণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার শ্যামলী নবীসহ পূজা উদযাপন মনিটরিং কমিটির প্রত্যেক সদস্য সার্বক্ষণিক পূজামণ্ডপগুলো পরিদর্শন করেন। আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও প্রতিটি পূজামণ্ডপে পুলিশ ও আনসার বিডিপির সদস্য নিযুক্ত করা হয়। এদিকে বুধবার সকাল থেকে সারাদিন ব্যাপি তিতাস উপজেলার পূজামণ্ডপগুলো পরিদর্শন করেন আগামী জাতীয় সংসদ নির্বাচনের আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশি বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক ও আওয়ামীলীগ নেতা আলহাজ্ব মাহবুবুর রহমান সিআইপি। পরিদর্শন করে প্রতিটি পূজামণ্ডপে ৫ হাজার টাকা করে ব্যক্তিগত তহবিল থেকে অনুদান প্রদান করেন। এসময় তিতাস উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহ্বায়ক মুন্সি মজিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সদস্য সচিব মোঃ মহসীন ভূঁইয়া, সাবেক সদস্য সচিব দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীর, কুমিল্লা (উত্তর) জেলা যুবলীগের সদস্য মোঃ আলম সরকার, কলাকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারন সম্পাদক মনির হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নাজমুল করিম ফারুক
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি

সর্বমোট পঠিত: 43

সর্বশেষ সম্পাদনা: October 24, 2012 at 11:06 pm

প্রিজম আইটি: ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট-এর জন্য যোগাযোগ করুন- ০১৬৭৩৬৩৬৭৫৭

Scroll To Top
Close
Like Us on Facebook
Click the Like Button to get Free Update