কুমিল্লা / ২৩ অক্টোবর (কুমিল্লাওয়েব ডটকম)———-
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ,জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ বলেছেন মেজর সাঈদ এসকান্দর ছিলেন গণমাধ্যম বন্ধু। দলমত নির্বিশেষে তিনি সাংবাদিকদের কল্যণে কাজ করে গেছেন। যখনই সাংবাদিকরা সমস্যায় পড়েছেন তখনই তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তাঁর প্রতিষ্ঠিত ইসলামিক টিভি ইসলামের কল্যাণে নিবেদিত একটি গণমাধ্যম। যতদিন ইসলামিক টিভি বেঁচে থকবে ততদিন সাঈদ এস্কান্দর বেঁচে থাকবেন। তিনি মঙ্গলবার দুপুরে কুমিল্লা প্রেসক্লাবে ইসলমিক টিভি কুমিল্লা প্রতিনিধি আয়োজিত ইসলামিক টিভির চেয়ারম্যান সাঈদ এস্কান্দরের চেহেলাম ও স্মরণসভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসলামিক টিভি কুমিল্লা প্রতিনিধি ওমর ফারুকী তাপসের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল কাশেম হৃদয়,আরটিভির স্টাফ রিপোর্টার গোলাম কিবরিয়া, বাংলাভিশনের কুমিল্লা প্রতিনিধি সাইয়িদ মাহমুদ পারভেজ,প্রথম আলো কুমিল্লা অফিস স্টাফ রিপোর্টার গাজী উল হক সোহাগ,ইনকিলাব স্টাফ রিপোর্টার সাদিক হোসেন মামুন,দিগন্ত টিভির কুমিল্লা প্রতিনিধি খালেদ সাইফুল্লাহ,বুড়িচং উপজেলা বিএনপি সভাপতি মিজানুর রহমান,কুমিল্লা প্রেসক্লাবের সহ সভাপতি সহিদুল হক সেলিম,সাপ্তাহিক কুমিল্লার কথার প্রকাশক দেলোয়ার হোসেন জাকিরসহ আরো অনেকে। এর আগে কোরান খতম,মিলাদ দোয়া ও কাঙ্গালী ভোজ অনুষ্ঠিত হয়।
কুমিল্লায় ইসলামিক টিভির চেয়ারম্যান সাঈদ এস্কান্দরের চেহেলাম ও স্মরণসভা অনুষ্ঠিত
সর্বশেষ সম্পাদনা: November 3, 2012 at 11:37 pm
comillaweb.com The First Online Newspaper of Greater Comilla