সর্বশেষ সংবাদ:
You are here: Home » প্রচ্ছদ » চাঁদপুর জেলা » বর্তমান সরকারের কর্মকান্ডে সাধারন জনগন অতিষ্ঠ মতলব উত্তরের পথসভায় ……..বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্যা আমান

বর্তমান সরকারের কর্মকান্ডে সাধারন জনগন অতিষ্ঠ মতলব উত্তরের পথসভায় ……..বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্যা আমান

মতলব উত্তর/ সেপ্টেম্বর-১৯(কুমিল্লাওয়েব ডটকম)—-
বুধবার বেলা সাড়ে ১২ টায় মতলব ফেরিঘাটে নেতাকমির্র উদ্দেশ্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ম মহাসচিব ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্যা আমান বলেন,এই সরকার জুলুমবাজ সরকার,লুটপাটের সরকার। বর্তমান সরকারের কর্মকান্ডে সাধারন জনগন অতিষ্ঠ।দেশে সর্বত্র সীমাহীন দূর্নীতি,লুটপাট আর অর্থকেলেংকারী, বিএনপির নেতাকর্মিদের বিরুদ্ধে হামলা-মামলা,খুন আর গুম করা হচ্ছে। বিএনপি নেতাকর্মিকে গুম আর খুন করে ও তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে এ জুলুম সরকার আবার ক্ষমতায় যাওয়ার জন্য। বিএনপির চেয়ারপারস্ন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ১৮ দলীয় জোট আওয়ামীলীগ সরকারের নীল নকর্শা বাস্তবাহিত হতে দিবে না। এ জুলুমবাজ সরকারকে হঠিয়ে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমেই নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় আনবে দেশে জনগন। জুলুমবাজ সরকারকে হঠাতে সকল নেতাকর্মি এক সাথে কাজ করে খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন,বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক প্রতিমন্ত্রী মোঃ নূরুল হুদা, মতলব দক্ষিন উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ শুক্কুর পাটওয়ারী, মতলব দক্ষিন উপজেলা বিএনপির সভাপতি বিল্লাল হোসেন মৃধা, মতলব উত্তর উপজেলা বিএনপির সভাপতি মোঃ নূরুল হক সরকার, মতলব উত্তর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আলমগীর সরকার, মতলব দক্ষিন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মিজানুর রহমান সরকার, ছেংগারচর পৌর বিএনপির সভাপতি খোরশেদ মোল্যা ও সাধারন সম্পাদক সারোয়ারুল আবেদীন খোকন , নূরুল হুদার বড় ছেলে যুবদল নেতা তানভির হুদা শুভ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এএম মফিজুল ইসলাম, মতলব পৌর বিএনপির আহবায়ক মোজ্জামেল হক খোকন,মতলব উত্তর উপজেলা যুবদলের আহবায়ক আবু সৈয়দ গোলাম রাব্বানী মামুন, সিনিয়র যুগ্ম আহবায়ক মিয়া মঞ্জুর আমিন স্বপন ও, যুগ্ম আহবায়ক আমির হোসেন আমু, পৌর যুবদলের সাধারন সম্পাদক আবু সাইদ , উপজেলা ছাত্রদল সাধারন সম্পাদক রাশেদুজ্জামান টিপু ,উপজেলা ছাত্রদল নেতা আশ্রফুল আলম সহ মতলব উত্তর ও মতলব দক্ষিন উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মি।

(শামসুজ্জামান ডলার, মতলব উত্তর)

সর্বমোট পঠিত: 31

সর্বশেষ সম্পাদনা: September 22, 2012 at 10:15 pm

প্রিজম আইটি: ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট-এর জন্য যোগাযোগ করুন- ০১৬৭৩৬৩৬৭৫৭

Scroll To Top
Close
Like Us on Facebook
Click the Like Button to get Free Update