সর্বশেষ সংবাদ:
You are here: Home » প্রচ্ছদ » চাঁদপুর জেলা » মহানবী (সা.) কে অবমাননার প্রতিবাদে মতলবে বিক্ষোভ সমাবেশ

মহানবী (সা.) কে অবমাননার প্রতিবাদে মতলবে বিক্ষোভ সমাবেশ

মতলব/ সেপ্টেম্বর ১৮(কুমিল্লাওয়েব ডটকম)—
মঙ্গলবার মতলব উত্তর উপজেলার উয়েসীয় শরীফ ফরাজীকান্দিতে নেদায়ে ইসলামের উদ্যোগে যুক্তরাস্ট্রে মহানবী (সা.) কে অবমাননা করা ও যুক্তরাস্ট্রে নির্মিত ইনোসেন্স অব মুসলিমস শিরোনামে বিতর্কিত চলচ্চিত্র নির্মানের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। মিছিলটি ফরাজীকান্দি কমপ্লেক্স থেকে শুরু হয়ে আনন্দ বাজার ঘুরে পুনরায় ফরাজীকান্দি কমপ্লেক্সে এসে শেষ হয়।
ফরাজীকান্দি কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আতাউল করিমের সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন , ফরাজীকান্দি কমপ্লেক্সের খতিব আলহাজ্ব মাওলানা সিরাজ দৌলাহ, আলহাজ্জ হযরত মাওলানা হাফেজ রফিকুল ইসলাম, হাফেজ আবু বক্কর সিদ্দিক, সোলাইমান ফকীহ, ফরাজীকান্দি মহিলা মাদ্রাসার অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) মাওলানা শহীদুল্যাহ, মাওলানা আরিফ চৌধুরী, মাওলানা রুহুল আমীন, নেদায়ে ইসলামের সম্পাদক ফখরুল ইসলাম সরকার প্রমূখ।

শামসুজ্জামান ডলার,মতলব উত্তর (চাঁদপুর)

সর্বমোট পঠিত: 5

সর্বশেষ সম্পাদনা: September 19, 2012 at 12:19 pm

প্রিজম আইটি: ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট-এর জন্য যোগাযোগ করুন- ০১৬৭৩৬৩৬৭৫৭

Scroll To Top
Close
Like Us on Facebook
Click the Like Button to get Free Update