সর্বশেষ সংবাদ:
You are here: Home » প্রচ্ছদ » ব্রাহ্মণবাড়িয়ায় ৩৫৮ বোতল ফেনসিডিল ও ১০১ বোতল মদ আটক

ব্রাহ্মণবাড়িয়ায় ৩৫৮ বোতল ফেনসিডিল ও ১০১ বোতল মদ আটক

ব্রাহ্মণবাড়িয়া / সেপ্টেম্বর ১৭(কুমিল্লাওয়েব ডটকম)—
ব্রাহ্মণবাড়িয়ায় ৩৫৮ বোতল ভারতীয় ফেনসিডিল এবং ১০১ বোতল মদসহ দুই পাচারকারীকে আটক করেছে র‌্যাব-৯ এর সদস্যরা। গত রোববার রাতে জেলার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল এলাকা থেকে মাদকসহ তাদের আটক করা হয়।
র‌্যাব সূত্রে জানা গেছে, রোববার রাত ৯ টার দিকে র‌্যাব-৯ এর মেজর মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে র‌্যাব সদস্যরা সিঙ্গারবিল এলাকায় অভিযান চালায়। এ সময় ৩৫৮ বোতল ভারতীয় ফেনসিডিল ও ১০১ বোতল মদসহ বিজয়নগর উপজেলার কাশীনগরের কবির হোসেন (৪০), বিল্লাল হোসেন (৪০) নামক দুই জনকে আটক করা হয়। এ ব্যাপারে বিজয়নগর থানায় মামলা হয়েছে।

সর্বমোট পঠিত: 8

সর্বশেষ সম্পাদনা: September 19, 2012 at 12:43 pm

প্রিজম আইটি: ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট-এর জন্য যোগাযোগ করুন- ০১৬৭৩৬৩৬৭৫৭

Scroll To Top
Close
Like Us on Facebook
Click the Like Button to get Free Update