মেঘনা/ সেপ্টেম্বর ১৪(কুমিল্লাওয়েব ডটকম)—–
কুমিল্লা মেঘনা উপজেলার আওয়ামীলীগের জরুরী সভা আগামীকাল ১৫ সেপ্টেম্বর শনিবার বিকাল ৩টায় আহ্বান করা হয়েছে। মেঘনা উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির সদস্য সচিব ডাঃ খোরশেদ আলম সরকার জরুরী সভার আহ্বায়ক কমিটির সকল সদস্যদেরকে বিকাল ৩টায় মেঘনা উপজেলা মিলনায়নে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন। সূত্র জানায়, মেঘনা আওয়ামীলীগকে শক্তিশালী করতে ত্যাগী নেতাদেরকে নিয়ে মূল কমিটি গঠন ও সদস্য সংগ্রহসহ সাংগঠনিক কথাবার্তা আলোচনা সভায় স্থান পাওয়ার সম্ভাবনা বেশী।
মেঘনায় আগামীকাল আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির জরুরী সভা
সর্বশেষ সম্পাদনা: September 14, 2012 at 11:50 am
comillaweb.com The First Online Newspaper of Greater Comilla