সর্বশেষ সংবাদ:
You are here: Home » প্রচ্ছদ » কুমিল্লা জেলা » সরকারি অর্থায়নে বিশ্ববিদ্যালয় পরিচালনার সিদ্ধান্তে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে কুবিতে ছাত্রলীগের আনন্দ মিছিল

সরকারি অর্থায়নে বিশ্ববিদ্যালয় পরিচালনার সিদ্ধান্তে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে কুবিতে ছাত্রলীগের আনন্দ মিছিল

কুবি/ সেপ্টেম্বর ১৩ (কুমিল্লাওয়েব ডটকম)—–
সরকারি অর্থায়নে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ তিন বিশ্ববিদ্যালয় পরিচালনার সিদ্ধান্তে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আনন্দ মিছিল করেছে ছাত্রলীগ। জানা যায়, প্রতিষ্ঠার দশ বছর পার হওয়ার পর থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এবং প্রতিষ্ঠার পাঁচ বছর পার হওয়ার পর থেকে নিজস্ব অর্থায়নে সার্বিক কার্যক্রম পরিচালনার শর্তে বিশ্ববিদ্যালয়গুলো প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাঁচ বছরের এই মেয়াদপূর্তিতে আন্দোলনে নামে ছাত্ররা। আন্দোলনের প্রেক্ষিতে জগন্নাথসহ তিন বিশ্ববিদ্যালয়ে সরকারি অর্থায়ন চালু রাখার ঘোষণা দেয় বর্তমান সরকার। গত মঙ্গলবার সংসদে সংশ্লিষ্ট আইন পরিবর্তন করে আনুষ্ঠানিকভাবে সরকারি অর্থায়ন চালু রাখার বিষয়টি নিশ্চিত করে সরকার। সরকারের এই সিদ্ধান্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে গতকাল ক্যাম্পাসে মিছিল করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। মিছিলে নেতৃত্ব দেন ছাত্রলীগ নেতা মাহমুদুর রহমান মাসুম, আলআমিন অর্নব, সৈয়দ শাহরিয়া মাহমুদ, ইলিয়াস হোসেন সবুজ, মহিউদ্দিন মাহি প্রমুখ। এ বিষয়ে ছাত্রলীগ নেতা মাহমুদুর রহমান মাসুম বলেন, জননেত্রী শেখ হাসিনা এ সিদ্ধান্তের মাধ্যমে প্রমাণ করেছেন তিনি বাংলার আপামর ছাত্র-জনতার নেত্রী এবং তাঁর সরকার একটি শিক্ষাবান্ধব সরকার। ছাত্রলীগ নেতা আলআমিন অর্নব বলেন, বর্তমান সরকার বিশ্ববিদ্যালয়ে সরকারি অর্থায়ন চালু রাখার সিদ্ধান্তের মাধ্যমে দেশের সাধারণ মানুষদের জীবন পরিবর্তনে সহায়তা চালু রাখার যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীদের পক্ষ থেকে অভিনন্দন জানাই।

এম আহসান হাবীব, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

সর্বমোট পঠিত: 50

সর্বশেষ সম্পাদনা: September 14, 2012 at 9:16 pm

প্রিজম আইটি: ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট-এর জন্য যোগাযোগ করুন- ০১৬৭৩৬৩৬৭৫৭

Scroll To Top
Close
Like Us on Facebook
Click the Like Button to get Free Update