ব্রাহ্মণবাড়িয়া/ সেপ্টেম্বর ১৩ (কুমিল্লাওয়েব ডটকম)—–
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ট্রাক উল্টে খাদে পড়ে তিন শ্রমিক নিহত হয়েছে। এ সময় আরো ৫জন আহত হয়েছে। জানা যায়, গত বুধবার রাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে নির্মান সামগ্রী নিয়ে একটি ট্রাক উপজেলার রসুল্লাবাদ যাচ্ছিল। রাত প্রায় ১০টায় উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের কানাবাড়ি মোড় এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রন হারিয়ে ট্রাকটি পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে শ্রমিক রায়হান (২২) ও শ্রমিক আলম (২৭) মারা যায়। অপর আহত শ্রমিক লিটন (২২)কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে। নিহতদের সকলের বাড়ি সদর উপজেলার রামরাইল ইউনিয়নের উলচাপাড়া গ্রামে। দুর্ঘটনায় আহত ৫জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে প্রেরন করেছে। এদিকে খবর পেয়ে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আ,ন,ম, নাজিম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর ঘটনার সত্যতা স্বীকার করে জানান নিহতদের লাশ পুলিশ উদ্ধার করেছে ।
নবীনগরে ট্রাক উল্টে খাদে পড়ে তিনজন নিহত পাঁচজন আহত
সর্বশেষ সম্পাদনা: September 13, 2012 at 7:56 pm
comillaweb.com The First Online Newspaper of Greater Comilla