মিজানুর রহমান সরকার, ব্রাহ্মণপাড়াঃ
রমজানে সবজীর দাম কম থাকলেও ঈদুল ফিতরের পর থেকে ধীরে ধীরে বেড়েই চলেছে ডিম সহ সকল প্রকার সবজীর দাম। বিশেষ করে গত কয়েকদিনে আচমকা সবজীর দাম বেড়ে সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যাওয়ায়, ব্যাগ নিয়ে বাজারে এসে অনেকেই হতবাক হয়ে খালী ব্যাগে বাড়ী ফিরতে বাধ্য হচ্ছে। ব্রাহ্মণপাড়া বাজারের পার্ট টাইম রাজ মিস্ত্রী এরশাদ মিয়া, চাঁ ষ্টলের রিপন মিয়া, তৈয়ব আলীর ছেলে বাবুল, আবুল, জসিম, টং ব্যবসায়ী জাহাঙ্গীর সহ অনেকের সাথে আলাপকালে জানা যায় তাদের দৈনিক গড় আয় ৩শ টাকা। প্রত্যেকের পরিবারে ৪থেকে ৭-৮ জন সদস্য নিয়ে টানা ফোরনের মধ্যে সংসার পরিচালনা করছে তারা। নিত্য প্রয়োজনীয় সকল জিনিস পত্রের চড়া দামের কারনে খুবই কষ্টে দিনাতিপাত করছে বলে এ’প্রতিনিধিকে জানায় সবাই। চাউলের মূল্য ক্রয় ক্ষমতার মধ্যে থাকলেও বর্তমানে ব্রাহ্মণপাড়া বাজারে দেশী শসা ৬০-৭০টাকা, মূলা ৩০-৩৫ টাকা, বরবটি ৪০-৪৫ টাকা, পটল ৩০-৩২ টাকা, ঢেরস ৪০-৪৫ টাকা, ছড়াকচু ৩০-৩২ টাকা, করল্লা ৪০-৪৫ টাকা, শশী ৩০-৩২ টাকা, টমেটু ৯০-১০০ টাকা, আনাজী কলা হালি ২০-২২ টাকা, ছিম ৯০-১০০ টাকা, কারকল ৩২-৩৫ টাকা, কালো বেগুন ৩৫-৪০ টাকা, কচু (মাঝারী) ২৫-৩০ টাকা, সিলেটি লেবু (মাঝারী) হালি ২০-২৫ টাকা, কাঁচা মরিচ কেজি ৮০-১০০ টাকা, লাউ মাঝারী ৪০-৫০ টাকা, পাঙ্গাস মাছ কেজি ১১০-২০ টাকা, হাইব্রীড কৈ মাছ কেজি ২শ টাকা, ডিমের হালি ৪০-৪২ টাকা, ব্রয়লার মুরগী কেজি ১৪০-৪২ টাকা, গরু মাংশ ২৬০-৩শ টাকা, মশুর ডাল (চিকন) ১৩০ টাকা, পেয়াজ ২২-২৪ টাকায় বিক্রয় হচ্ছে। ৫ সদস্যের সংসারে দৈনিক খাবার খরচের হিসেব দিতে গিয়ে শহীদ, জাহাঙ্গীর, হানিফ মাষ্টার এবং রিপনের মা জানায় পুষ্টি সমৃদ্ধ খাদ্য তালিকা ছাড়াই ৫ সদস্যের সংসারে কম পক্ষে ৫শ টাকার প্রয়োজন। পুষ্টি সমৃদ্ধ খাবার খেতে হলে আরও বেশী প্রয়োজন। এক হালি ডিমের দাম ৪০-৪২ টাকা, সয়াবিন তেল প্রতি লিটার ১৩৫ টাকা, ডালের কেজি ১৩০ টাকা, আলুর কেজি ২৪ টাকা। আলু ভর্তা, ডাল, ডিম দিয়ে ভাত খেলেও ৫ সদস্য বিশিষ্ট সংসারে সকালের নাস্তায় ১শ, দুপুরের খাবারে ২শ এবং রাতের খাবারে ২শ টাকা খরচ হবে। সারা দিন পরিশ্রম করে গড়ে ৩শ টাকা আয় করে দ্রব্য মূল্যের উর্ধ্বগতির বাজারে বহু কষ্টে সংসার চালাচ্ছে তারা। ব্রাহ্মণপাড়া বাজারের সবজী ব্যবসায়ী আ: হামিদ, ফারুক মিয়া, কাদের মিয়া, বাচ্চু মিয়া, আক্তার হোসেন, মো: ইউনুস মিয়া, জসিম উদ্দিন জানায় নিমসার পাইকারী সবজী বাজারে মূল্য বৃদ্ধির কারনে যাতায়াত খরচ সহ ব্রাহ্মণপাড়া বাজারে সবজী চড়া মূল্যে বিক্রয় করতে হচ্ছে।
ব্রাহ্মণপাড়ায় ডিম ও সবজীর মূল্য বৃদ্ধিতে বিপাকে পড়েছে সাধারণ ক্রেতারা
সর্বশেষ সম্পাদনা: September 12, 2012 at 7:36 pm
comillaweb.com The First Online Newspaper of Greater Comilla