মতলব/ সেপ্টেম্বর-১০(কুমিল্লাওয়েব ডটকম)———
মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও দৈনিক ইলশেপাড় পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ মিজানুর রহমান বলেছেন, খুনি যেই হোক, যত বড় ক্ষমতাবান হোক তাদের কোন প্রকার ছাড় দেয়া হবে। তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে সব ধরনের সহযোগিতা করা হবে। তবে বিচার পেতে হলে সত্য স্বাক্ষী দিতে হবে।
গতকাল রোববার বিকেলে উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নে নয়াকান্দি গ্রামের নিহত শাহআলমের বাবা মাকে সমবেদনা জ্ঞাপন শেষে শোকসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ। নজরুল ইসলামের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, ইউপি সদস্য গোলাম হোসেন, হাজী রমজান আলী মাষ্টার।
উল্লেখ্য, ২৭ আগস্ট মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের নয়াকান্দি গ্রামের সমির ও রাজিব উত্তর সর্দারকান্দি গ্রামের বাদামতলী বাজারে মোবাইলে টাকা লোড দেয়ার জন্য গেলে পাশ্ববর্তী জমিতে ধানের চারা রোপণ করা দেখে তারা শ্রমিকদের সাথে কথা বলে। এ সময় উত্তর সর্দারকান্দি গ্রামের সহিদউল্যাহ, শাহজালালসহ কয়েকজন তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হাতাহাতি পর্যন্ত হয়। ওই দিন বিকেলে উত্তর সর্দারকান্দি গ্রামের অনেক লোক সমবেত হয়ে নয়াকান্দি গ্রামে লাঠি, রড, সাবল দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা দেয়ার জন্য আসে। পথিমধ্যে নয়াকান্দি গ্রামের মোস্তফা গাজীর ছেলে দোকানদার শাহআলম (২৫) বাড়ি থেকে ভাত খেয়ে দোকানে আসার পথে সর্দারকান্দির লোকজন তার উপর হামলা করে। হামলায় শাহ আলম গুরুত্বর আহত হয়। অতপর ৩০ আগষ্ট রাতে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
শামসুজ্জামান ডলার, মতলব (চাঁদপুর)
comillaweb.com The First Online Newspaper of Greater Comilla