সর্বশেষ সংবাদ:
You are here: Home » প্রচ্ছদ » কুমিল্লা জেলা » ক্যান্সার রোগীর সাহায্যের আবেদন

ক্যান্সার রোগীর সাহায্যের আবেদন

কুমিল্লা প্রতিনিধি::
মোঃ মহিউদ্দিন রাজু, পিতা মোঃ মনু মিয়া, থানা-অরন্যপুর, ডাকঘর-বিবির বাজার, আদর্শ সদর উপজেলা-কুমিল্লা। মহিউদ্দিন রাজু একজন সিএনজি চালক। তার পরিবহন শ্রমিক ইউনিয়নের কুমিল্লা রেজিঃ নং-৯৩৮ কার্ড নং-২৯৬। বর্তমানে ক্যান্সার রোগে আক্রান্ত হওয়ার কারণে তাকে কার্ড থেকে বাতিল করা হয়েছে। গত ২৪/১/২০০৯ইং তারিখ থেকে সে ক্যান্সার রোগে ভুগছে। দীর্ঘদিন জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউট হাসপাতালে চিকিৎসাধীন ছিল। তার পরিবারের লোকজনের পক্ষে অর্থ জোগান দেওয়া সম্ভব নয় বিধায় তাকে কুমিল্লার তার নিজস্ব বাড়িতে নিয়ে আসা হয়। বর্তমানে চিকিৎসার অভাবে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। অসহায় পরিবারের লোকজনদের অভিভাবকদের পক্ষে চিকিৎসা করা আর সম্ভব হচ্ছে না। বাড়ি সম্পত্তি যা ছিল তা বিক্রি করে পুত্রের চিকিৎসা করেও সুস্থ করতে না পেলে এখন নিরূপায় হয়ে বিত্তবানদের দারস্ত হয়েছেন।

সর্বমোট পঠিত: 108

সর্বশেষ সম্পাদনা: September 4, 2012 at 2:22 pm

প্রিজম আইটি: ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট-এর জন্য যোগাযোগ করুন- ০১৬৭৩৬৩৬৭৫৭

Scroll To Top
Close
Like Us on Facebook
Click the Like Button to get Free Update