সর্বশেষ সংবাদ:
You are here: Home » প্রচ্ছদ » বর্ণাঢ্য আয়োজনে রংপুরের স্থানীয় দৈনিক আখিরা’র ১৬তম প্রতিষ্ঠা বাষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে রংপুরের স্থানীয় দৈনিক আখিরা’র ১৬তম প্রতিষ্ঠা বাষিকী পালিত

রংপুর থেকে ফিরে আরিফ উদ্দিন::
রংপুরের স্থানীয় পত্রিকা দৈনিক আখিরা’র ১৬তম প্রতিষ্ঠা বাষিকী উপলক্ষে শনিবার দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হয়। এসময় কেক কেটে জন্মদিনের উদ্ধোধন করেন স¤পাদক ও প্রকাশক মাছুদ-উর-রহমান মিলু। কর্মসূচির মধ্যে ছিল সকালে গ্রান্ডহোটেল মোড়স্থ পত্রিকা কার্যালয় থেকে কবুতর উড়িয়ে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ শেষে পত্রিকার নিজস্ব অফিসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রংপুরের পীরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নূরে আলম মিয়া যাদু। দৈনিক আখিরা’র সম্পাদক মাছূদ-উর-রহমান মিলু’র সভাপতিত্বে এতে অন্যানের বক্তব্য রাখেন নির্বাহী সম্পাদক নুরুন্নাহার মাছূদ সীমা, বার্তা সম্পাদক সাইদ আজিজ, রিপোর্টার্স কাবের সেক্রেটারি মোজাফফর হোসেন, বৈশাখী টেলিভিশনের রংপুর প্রতিনিধি আফতাব হোসেন, বাংলা ভিশনের রংপুর প্রতিনিধি জয়নাল আবেদীন, রংপুর সাংবাদিক ইউনিয়নের সেক্রেটারি ও দিগন্ত টিভির প্রতিনিধি সরকার মাজহারুল মান্নান, সাংবাদিক সরওয়ার জাহান ও তাজুল ইসলাম প্রধান প্রমূখ। পরে পদক প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দৈনিক আখিরা’য় বিশেষ অবদান রাখার জন্য তিন জন সাংবাদিককে সম্মাননা পদক ও পুরস্কার প্রদান করা হয়। সর্বাধিক সংবাদ প্রেরণকারী হিসেবে রংপুরের গংগাচড়া ব্যুরো প্রতিনিধি আলিম উদ্দিন প্রমানিক, শ্রেষ্ঠ বিজ্ঞাপন দাতা গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রতিনিধি আরিফ উদ্দিন, পত্রিকার সার্বিক সম্পাদনায় প্রকাশনার ধারাবাহিকতা রার জন্য সাংবাদিক নাজমুল ওয়াহাব টিপুকে পারফরমেন্স অ্যাওয়ার্ড দেয়া হয়। এসময় রংপুরের স্থানীয় ও জাতীয় পত্রিকার সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

সর্বমোট পঠিত: 20

সর্বশেষ সম্পাদনা: July 17, 2012 at 10:16 pm

প্রিজম আইটি: ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট-এর জন্য যোগাযোগ করুন- ০১৬৭৩৬৩৬৭৫৭

Scroll To Top
Close
Like Us on Facebook
Click the Like Button to get Free Update