সর্বশেষ সংবাদ:
You are here: Home » প্রচ্ছদ » বিশ্ব ব্যাংকের পদ্মা সেতু প্রকল্প বাতিলে নর্থ আমেরিকা আওয়ামী লীগের সাংবাদিক সম্মেলন

বিশ্ব ব্যাংকের পদ্মা সেতু প্রকল্প বাতিলে নর্থ আমেরিকা আওয়ামী লীগের সাংবাদিক সম্মেলন

হাকিকুল ইসলাম খাকনঃ
ভিত্তিহীন অজুহাতে বিশ্ব ব্যাংকের অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ প্রকল্প বাতিলে নর্থ আমেরিকা আওয়ামী লীগের উদ্যোগে গত ৯ জুলাই সোমবার নিউইয়র্কের জ্যাক্সন হাইটসের টক অব দা টাউন রেষ্টুরেন্টে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।সাংবাদিক সম্মেলনে এ বিষয়ের উপর বিস্তারিত ও মূল বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি ড. প্রদীপ রঞ্জন কর এবং সঞ্চালকের দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাদশা।সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপদেষ্টা রতন বড়–য়া ও সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, সহ-সভাপতি শরীফ সাহাবদ্দিন, যুগ্ম সম্পাদক বিলকিস মোল্লা, দপ্তর সম্পাদক সাইদুর রহমান বেনু, জন-সংযোগ সম্পাদক আব্দুল খালেক ও অন্যতম সদস্য মোঃ টি মোল্লা। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে নর্থ আমেরিকা আওয়ামী লীগের সভাপতি ড. প্রদীপ রঞ্জন কর বিশ্ব ব্যাংক কর্তৃক পদ্মা সেতু বাতিলে নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর দেশীয় অর্থায়নে পদ্মা সেতু নির্মানের ঘোষনাকে আমরা স্বাগত জানাই। তিনি আরো বলেন, দেশীয় অর্থায়নে প্রধানমন্ত্রীর ঘোষিত পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নে ৮০ লক্ষ প্রবাসী বাঙ্গালী অতিরিক্ত রেমিটেন্স পাঠিয়ে ও বন্ড ক্রয় করে প্রকল্পে সহায়তা দান করবে। নর্থ আমেরিকা আওয়ামী লীগ এ বিষয়ে জনমত গঠনে উত্তর আমেরিকা সহ বিশ্বব্যাপী সমন্বিত কর্মসূচী গ্রহন করার কথা উল্লেখ করেন।বহিঃ বিশ্বে বাংলাদেশ ও বাংলাদেশ সরকারের সুনাম ও অর্জন নষ্ট করার যে দেশী ও বিদেশী ষড়যন্ত্র শুরু হয়েছে তা রোধে নর্থ আমেরিকা আওয়ামী লীগ প্রবাসী সকল বাঙ্গালীদের নিয়ে প্রচারাভিযান পরিচালনা করবে। এ ছাড়া বিদেশে বাংলাদেশের দুতাবাসগুলিকে এ কাজে আরো সক্রিয় ও জোড়ালো ভূমিকা পালনের উপর জোড় দেন। তিনি সাংবাদিকদের ধন্যবাদ জানান এবং নৈশ ভোজের মাধ্যমে সাংবাদিক সম্মেলনের সমাপ্তি ঘটে।

সর্বমোট পঠিত: 60

সর্বশেষ সম্পাদনা: July 10, 2012 at 11:06 pm

প্রিজম আইটি: ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট-এর জন্য যোগাযোগ করুন- ০১৬৭৩৬৩৬৭৫৭

Scroll To Top
Close
Like Us on Facebook
Click the Like Button to get Free Update