সর্বশেষ সংবাদ:
You are here: Home » প্রচ্ছদ » কুমিল্লা জেলা » ক. কুমিল্লা সদর » নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যৌক্তিক পর্যায়ে রাখার লক্ষে জেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত।

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যৌক্তিক পর্যায়ে রাখার লক্ষে জেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত।

কুমিল্লা প্রতিনিধি:
গত ৯ জুলাই সোমবার দুপুর ১২ টায় জেলা প্রশাসকের কক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যৌক্তিক পর্যায়ে রাখার লক্ষে গঠিত জেলা টাস্কফোর্স কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এর পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাঈদ মাহবুব খান। সভায় বক্তব্য রাখেন জেলা মার্কেটিং অফিসার মুশফিকুর রহমান, কুমিল্লা দোকান মালিক সমিতির সভাপতি মো: সানাউল হক, পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর মেছবাহ উদ্দীন ভূঁঞা, ক্যাব কুমিল্লার সভাপতি মো: আলী হাজারী, বিশিষ্ট ব্যবসায়ী প্রদীপ কুমার সাহা, সাপ্তাহিক অভিবাদনের সম্পাদক আবুল হাসনাত বাবুল, বাংলাদেশ টেলিভিশন-র জেলা প্রতিনিধি মো: মিজানুর রহমান চৌধুরী প্রমুখ।

উক্ত সভায় উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলার নির্বাহী অফিসার ফাতেমা জাহান, জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট জাকির হোসেন, জেলা তথ্য অফিসার মীর হোসেন আহসানুল কবীর, জেলা খাদ্য নিয়ন্ত্রক মো: মনিরুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী নিউমার্কেট-র মো: জসিম উদ্দীন, চক বাজারের আলী আলতাফ ও আব্দুল খালেক, রাণীর বাজারের এস, এ কাশেম, রাজগঞ্জ বাজারের দেলোয়ার হোসেন চৌধুরী, তোফাজ্জল হোসেন ও মাসুক মিয়া, ৩৩ বিজিবি কুমিল্লার সুবেদার মো: জাফর উলাহ, আঞ্চলিক পরিসংখ্যান কর্মকর্তা সৈয়দ আব্দুর রকিব, সাংবাদিক অশোক বড়ুয়া, সাংবাদিক মোতাহার হোসেন মাহবুব প্রমুখ।

বক্তারা বাজারে পন্য মূল্যের উর্ধ্বগতি রোধ, পবিত্র মাহে রমজানের পূর্বেই বাজার স্থিতিশীল রাখার লক্ষে নিয়মিত বাজার মনিটরিং করা, মোবাইল কোর্ট ও জনসচেতনা বৃদ্ধিতে মাইকিং সহ প্রভৃতি বিষয়ের উপর গুরুত্ব দেন।

সর্বমোট পঠিত: 9

সর্বশেষ সম্পাদনা: July 10, 2012 at 9:09 pm

প্রিজম আইটি: ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট-এর জন্য যোগাযোগ করুন- ০১৬৭৩৬৩৬৭৫৭

Scroll To Top
Close
Like Us on Facebook
Click the Like Button to get Free Update