সর্বশেষ সংবাদ:
You are here: Home » প্রচ্ছদ » কুমিল্লা জেলা » ঙ. দাউদকান্দি » দাউদকান্দিতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

দাউদকান্দিতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

দাউদকান্দি প্রতিনিধি ॥
গত রবিবার সন্ধ্যায় দাউদকান্দি উপজেলার উত্তর সতানন্দি গ্রামের প্রবাসী কাজল মিয়ার ২ শিশু কন্যা পানিতে ডুবে মারা যায়।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জান যায়, বিকালে উপজেলার উত্তর সতানন্দি গ্রামের মালয়েশিয়া প্রবাসী কাজল মিয়ার ২ শিশু কন্যা রাত্রি (৭) ও লামিয়া (৫) বাড়ির উত্তর পার্শ্বে বালি নিয়ে খেলার সময় পাশ্ববর্তী ডোবায় পরে যায়। দীর্ঘক্ষণ তাদের না দেখে মা আয়েশা বেগম ও পরিবারের লোকজন খোঁজাখোঁজি করে একটি ডোবা থেকে তাদেরকে উদ্ধার করে। উদ্ধারের পর দুই বোনকে পৌর বাজারের সেবা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার উভয়কে মৃত ঘোষণা করেন। মৃত্যুর খবর শুনতে পেয়ে মা আয়েশা বেগম সংজ্ঞা হারান। একই ঘরের ২ শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

সর্বমোট পঠিত: 84

সর্বশেষ সম্পাদনা: July 10, 2012 at 9:00 pm

প্রিজম আইটি: ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট-এর জন্য যোগাযোগ করুন- ০১৬৭৩৬৩৬৭৫৭

Scroll To Top
Close
Like Us on Facebook
Click the Like Button to get Free Update