সর্বশেষ সংবাদ:
You are here: Home » প্রচ্ছদ » চাঁদপুর জেলা » ফলাফলের শীর্ষে সাচার বহুমূখী উচ্চ বিদ্যালয়: কচুয়ায় এসএসসি তে পাশের হার ৮৯.৪৯ এবং জিপিএ ৫-৮৯, দাখিলে পাশের হার ৮৮.৪২ এবং জিপিএ ৫-৫০॥

ফলাফলের শীর্ষে সাচার বহুমূখী উচ্চ বিদ্যালয়: কচুয়ায় এসএসসি তে পাশের হার ৮৯.৪৯ এবং জিপিএ ৫-৮৯, দাখিলে পাশের হার ৮৮.৪২ এবং জিপিএ ৫-৫০॥

কিশোর কুমার::———
কচুয়া উপজেলায় এসএসসি পরীক্ষায় ৩হাজার ৬৬জন পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছে ২হাজার ৭শ ৪৪জন। মোট ৪০টি বিদ্যালয়ের মধ্যে ৭টি বিদ্যালয় শতভাগ ছাত্রছাত্রী কৃতকার্য হয়েছে। শতভাগ সাফল্য অর্জনকারি বিদ্যালয় গুলো হচ্ছে সাচার বহুমূখী উচ্চ বিদ্যালয়, তেগুরিয়া উচ্চ বিদ্যালয়, নিন্দপুর এম কে আলমগীর উচ্চ বিদ্যালয়, চাঁদপুর এমএ খালেক উচ্চ বিদ্যালয়, শহীদস্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়, বাইছারা উচ্চ বিদ্যালয়, আনম এহছানুল হক বালিকা উচ্চ বিদ্যালয়।
সাচার বহুমূখী উচ্চ বিদ্যালয় ১২৫ জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে ২২জন জিপিএ ৫ সহ শতভাগ পাশ করে উপজেলায় ফলাফলের শীর্ষে রয়েছে। অপরদিকে উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ১৯০জন পরিক্ষার্থী অংশগ্রহণ করে মাত্র ১৪জন জিপিএ ৫ পেয়েছে। উপজেলার সবচেয়ে মেধাবী ছাত্রছাত্রীরা এ প্রতিষ্ঠানে অধ্যয়ন করলেও জেএসসি ও এসএসসিতে আশানুরূপ ফলাফল অর্জনে ব্যর্থ হয়েছে। এ ব্যপারে ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া ল্য করা গেছে। অনেক অভিভাবকই এ অনাকাঙ্খিত ফলাফলের জন্য শিকদের প্রাইভেট বাণিজ্যকে দায়ী করেছেন।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে উপজেলার ৩৪টি মাদ্রাসা থেকে ১হাজার ১শ ৮২জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছে ১হাজার ৫৬জন। শতভাগ সাফল্য অর্জনকারি মাদ্রাসা গুলো হচ্ছে, আলফাতেহা দারুল ইসলাম মাদ্রাসা, নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদ্রাসা, কাদলা ফাজিল মাদ্রাসা, সাচার দাখিল মাদ্রাসা, গাউছিয়া ছোবহানিয়া দাখিল মাদ্রাসা, কোমরকাশা দাখিল মাদ্রাসা ও মনপুরা ফাজিল মাদ্রাসা। আল ফাতেহা দারুল ইসলাম মাদ্রাসা থেকে ৪৫জন ছাত্র পরীক্ষায় অংশগ্রহণ করে ১১জন জিপিএ-৫ সহ শতভাগ ছাত্র কৃতিত্বের স্বার রেখে বরাবরের মত উপজেলার শীর্ষে রয়েছে।
সাচার বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বটু কৃষ্ণ বসু আমাদের প্রতিনিধিকে জানান, মফস্বল এলাকায় শত প্রতিকূলতার মধ্যেও পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক ও ছাত্রছাত্রীদের সস্মিলিত প্রচেষ্টায় ভালো ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে। মাদ্রসা বোর্ডের অধীনে উপজেলার শীর্ষস্থান অর্জনকারি প্রতিষ্ঠান আলফাতেহা দারুল ইসলাম মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল হাই বরাবরের মত প্রতিষ্ঠানটির ভালো ফলাফলের পিছনে আল্লাহর রহমত, পরিচালনা কমিটির সদস্যদের আন্তরিকতা ও ছাত্র শিকদের ঐকান্তিক প্রচেষ্টার কথা উল্লেখ করে সকলের প্রতি মোবারকবাদ জানান।

সর্বমোট পঠিত: 88

সর্বশেষ সম্পাদনা: May 9, 2012 at 1:16 am

প্রিজম আইটি: ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট-এর জন্য যোগাযোগ করুন- ০১৬৭৩৬৩৬৭৫৭

Scroll To Top
Close
Like Us on Facebook
Click the Like Button to get Free Update