সর্বশেষ সংবাদ:
You are here: Home » প্রচ্ছদ » কুমিল্লা জেলা » ড. খন্দকার মোশাররফ হোসেনের মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ॥ থানা ছাত্রনেতা আটক

ড. খন্দকার মোশাররফ হোসেনের মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ॥ থানা ছাত্রনেতা আটক

শামীমা সুলতানা, দাউদকান্দি প্রতিনিধি ॥
বিএনপি’র স্থায়ী কমিটির অন্যতম সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে সরকার কর্তৃক দেয়া মামলা প্রত্যাহারের দাবিতে গত বুধবার দাউদকান্দি ছাত্রদল উপজেলার গৌরীপুরে বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে পুলিশ লাঠির্চাজ করে ছত্রভঙ্গ করে দেয় এবং দাউদকান্দি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি মোঃ মেহেদী হাসান সজীবকে আটক করে দু’ঘন্টা পর ছেড়ে দেয়। অপরদিকে বৃহস্পতিবার ড. খন্দকার মোশাররফ হোসেনের মামলা প্রত্যাহারের দাবিতে দাউদকান্দি মহিলাদলের নেত্রী নাজমা বেগম, রাজিয়া আক্তার, হাছিনা বেগম,ফরিদা আক্তার ও নুরনাহার মেম্বারের নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দির শহীদনগরে এক বিক্ষোভ মিছিল করে। মিছিলকারীরা সরকারের প্রতি অবিলম্বে মামলা প্রত্যাহারের আহ্বান জানান।

সর্বমোট পঠিত: 132

সর্বশেষ সম্পাদনা: May 8, 2012 at 7:21 pm

প্রিজম আইটি: ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট-এর জন্য যোগাযোগ করুন- ০১৬৭৩৬৩৬৭৫৭

Scroll To Top
Close
Like Us on Facebook
Click the Like Button to get Free Update