সর্বশেষ সংবাদ:
You are here: Home » প্রচ্ছদ » কুমিল্লা জেলা » কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত : আহত ৩

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত : আহত ৩

স্টাফ রিপোর্টার::
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ক্যান্টমেন্ট সেনানিবাস এলাকায় সড়ক দুর্ঘটনায় এক সিএনজি চালক ঘটনাস্থলেই নিহত হয়েছে এবং আহত হয়েছে অপর ৩ যাত্রী । গতকাল রোববার সকালে সেনানিবাস এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ জানায়- কুমিল্লার ক্যান্টনমেন্ট সেনানিবাস এলাকার বোর্ড মার্কেটেরে সামনে হরতাল চলাকালীণ সময়ে সকাল সাড়ে ৭ টায় ওভারব্রীজের নীচে চট্টগ্রামগামী মালবাহী দ্রুতগতি সম্পন্ন একটি ট্রাক অপরদিকে থেকে ছেড়ে আসা একটি সিএনজিকে সজোরে ধাক্কা দিলে মার্কেটের দেওয়াল ভেঙ্গে বারান্দায় গিয়ে সিএনজিটি ধুমড়ে মুছড়ে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক নিহত হয়েছে। নিহত সিএনজি চালক মোঃ আবদুল হান্নান (২৭) বুড়িচং উপজেলার কংশনগর এলাকার আব্দুল মান্নানের পুত্র বলে জানা যায়। এ সময় গুরুতর আহত অবস্থায় ৩ যাত্রীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সর্বমোট পঠিত: 172

সর্বশেষ সম্পাদনা: May 1, 2012 at 11:00 pm

প্রিজম আইটি: ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট-এর জন্য যোগাযোগ করুন- ০১৬৭৩৬৩৬৭৫৭

Scroll To Top
Close
Like Us on Facebook
Click the Like Button to get Free Update