সর্বশেষ সংবাদ:
You are here: Home » সংক্ষিপ্ত সংবাদ » লাকসামে সড়ক সংস্কারের দাবীতে বিক্ষোভ ৪ ঘন্টা অবরোধ

লাকসামে সড়ক সংস্কারের দাবীতে বিক্ষোভ ৪ ঘন্টা অবরোধ

জামাল উদ্দিন স্বপন:
সোমবার ঢাকা-লাকসাম-নোয়াখালী সড়ক সংস্কারের দাবী ও ঠিকাদারের অবহেলার প্রতিবাদে সড়ক৪ঘন্টা অবরোধ করে রাখে স্থানীয় ব্যবসায়ী ও জনতা। সড়কের হরিশ্চরে সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত এ অবরোধ কর্মসূচী পালন করা হয়। অবরোধ চলা কালে ঢাকা-নোয়াখালী সড়কের দু’পাশে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে শত শত যানবাহন রাস্তার দুপাশে আটকা পড়ে। ফলে হাজার হাজার যাত্রী সীমাহীন দূর্ভোগে পড়ে। লালমাই হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই লুৎফুর রহমান জানান, আগামী সাত দিনের মধ্যে রাস্তা সংস্কারের প্রতিশ্রুতির প্রেক্ষিতে বিক্ষুব্ধরা অবরোধ তুলে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। হরিশ্চর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক সামছুল হক জানান ঢাকা-নোয়াখালী সড়কের হরিশ্চর অংশে প্রায় আধা কিলোমিটার এলাকা বিধ্বস্থ হয়। এতে ঠিকাদার সড়কটি মেরামতের জন্য বালি ও পাথর ফেলে রাখায় প্রতিদিন সেখানে দুর্ঘটনা ঘটত। এছাড়াও সড়কের ধুলাবালি আর পাথরের আঘাতে পথচারীসহ লোকজন আহত হত। এর প্রেক্ষিতে আমরা অবরোধ করতে বাধ্য হয়েছি।

সর্বমোট পঠিত: 145

সর্বশেষ সম্পাদনা: February 15, 2012 at 2:52 am

প্রিজম আইটি: ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট-এর জন্য যোগাযোগ করুন- ০১৬৭৩৬৩৬৭৫৭

Scroll To Top
Close
Like Us on Facebook
Click the Like Button to get Free Update