সর্বশেষ সংবাদ:
You are here: Home » প্রচ্ছদ » চাঁদপুর জেলা » আইন শৃংখলা ভালো রাখতে কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার করতে হবে -মোঃ মিজানুর রহমান
আইন শৃংখলা ভালো রাখতে কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার করতে হবে  -মোঃ মিজানুর রহমান

আইন শৃংখলা ভালো রাখতে কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার করতে হবে -মোঃ মিজানুর রহমান

শামসুজ্জামান ডলার, মতলব (চাঁদপুর) :

মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও দৈনিক ইল্শেপাড় পত্রিকার প্রকাশক-সম্পাদক মোঃ মিজানুর রহমান বলেছেন, মতলব উত্তর উপজেলার আইন শৃঙ্খলা তুলনামূলক ভালো হলেও এখনো অনেক সমস্যা রয়েছে। আমাদেরকে সেইসব সমস্যা থেকেও বেরিয়ে আসতে হবে। আর আইন শৃঙ্খলা ভালো রাখতে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরধার করতে হবে। মাদক বিরোধী অভিযান বাড়াতে হবে। তিনি জানুয়ারী মাসের সমন্বয় কমিটির সভায় বলেন, জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, সাংবাদিক ও রাজনৈতিক নেতাদের সমন্বয়ে কাজ করলে দেশের উন্নয়ন তরাম্বিত হবে। গতকাল সোমবার মতলব উত্তর উপজেলা পরিষদ সভাকক্ষে আইনশৃঙ্খলা সভা ও জানুয়ারী মাসের সমন্বয় কমিটির সভায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন ।

উপজেলা নির্বাহী অফিসার আবু আলী মোঃ সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে আইনশৃঙ্খলা সভায় মতলব উত্তর থানার সেকেন্ড অফিসার এসআই আবু আল মামুন গত মাসের আইন শৃংখলার বিবরণ তুলে ধরেন। সভায় বক্তব্য রাাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী, মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফা আক্তার, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এমএ কুদ্দুস, ছেংগারচর পৌরসভার মেয়র রফিকুল আলম জর্জ, উজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন হাওলাদারসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ।

মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার আবু আলী মোঃ সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় উপজেলা সমন্বয় কমিটির সভায় বিভাগীয় কর্মকর্তা, মোহনপুর ইউপি চেয়ারম্যান শামসুল হক চৌধুরী বাবুল, এখলাছপুর ইউপি চেয়ারম্যান হাজী মোছাদ্দেক হোসেন মুরাদ, ষাটনল ইউপি চেয়ারম্যান একেএম শরীফ উল্যাহ সরকার, বাগানবাড়ী ইউপি চেয়ারম্যান মোঃ নান্নু মিয়া, দুর্গাপুর ইউপি চেয়ারম্যান দেওয়ান আবুল খায়ের, কলাকান্দা ইউপি চেয়ারম্যান গোলাম কাদির মোল্যা, জহিরাবাদ ইউপি চেয়ারম্যান আলী আক্কাছ বাদল, ফতেপুর পূর্ব ইউপি চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, ফরাজিকান্দি ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ, সুলতানাবাদ ইউপি চেয়ারম্যান মোঃ লিয়াকত আলী ও ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান সাজেদুল হাসান বাতেন বক্তব্য রাখেন।

আইনশৃঙ্খলা, সমন্বয় সভার পরে ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা বিদসকে যথাযথভাবে উদযাপন করার লক্ষ্যে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়।

সর্বমোট পঠিত: 37

সর্বশেষ সম্পাদনা: February 14, 2012 at 2:16 am

প্রিজম আইটি: ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট-এর জন্য যোগাযোগ করুন- ০১৬৭৩৬৩৬৭৫৭

Scroll To Top
Close
Like Us on Facebook
Click the Like Button to get Free Update