সর্বশেষ সংবাদ:
You are here: Home » প্রচ্ছদ » চাঁদপুর জেলা » মতলব উত্তরে গৃহবধূকে নির্যাতন করে হত্যা
মতলব উত্তরে গৃহবধূকে নির্যাতন করে হত্যা

মতলব উত্তরে গৃহবধূকে নির্যাতন করে হত্যা

শামসুজ্জামান ডলার, মতলব (চাঁদপুর) :

গতকাল শুক্রবার সকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্যাপুর গ্রামে মালোয়শিয়া প্রবাসীর স্ত্রীকে নির্যাতন করে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সাদুল্যাপুর গ্রামের হযরত আলীর ছেলে মোতালেব তার স্ত্রী রাশিদা বেগমকে নির্যাতন করে হত্যা করেছে বলে মতলব উত্তর থানায় মামলা করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করেছে।

মৃতের স্বজনরা জানান, সাদুল্যাপুর গ্রামের হযরত আলীর ছেলে মোঃ মোতালেবের সাথে কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার সোনাকান্দা গ্রামের মৃত আঃ লতিফ সরদারের মেয়ে রাশিদা বেগমের সাথে ১০ বছর পূর্বে বিয়ে হয়। বিয়ের পর তাদের দাম্পত্য জীবনে ১ মেয়ে জন্ম নেয়। বিয়ের পর থেকেই রাশিদা ও মোতালেবের দাম্পত্য জীবনে কলহ লেগেই থাকতো। বিয়ের সময় স্বর্ণালঙ্কার ও বিভিন্ন সময় যৌতুক হিসেবে ৭লাখ দেওয়া হয়। মোতালেব ৬বছর পূর্বে সেই টাকা দিয়ে মালোয়শিয়া যায়। গত ১মাস পূর্বে মালোয়শিয়া থেকে ছুটিতে মোতালেব দেশে আসে। দেশে এসে স্ত্রী রাশিদাকে আরো টাকা আনার জন্য চাপ দেয়। অন্যথায় বিয়ে করা ও মেরে ফেলার হুমকি দেয়। গত বৃহস্পতিবার রাতের যে কোন সময় মোতালেব ও তার পরিবারের লোকজন পরিকল্পিত ভাবে নির্যাতন করে রাশিদাকে হত্যা করেছে বলে মৃতে স্বজনরা জানান। মৃত রাশিদার ভাই আঃ বাতেন সর্দার বাদী হয়ে মতলব উত্তর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মোঃ ওয়াজেদ আলী বলেন, রাশিদার ভাইয়ের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) রোস্তম আলী সিকদার পিপিএম বলেন, থানায় মামলা করা হয়েছে। আসামী ধরার জন্য জোর চেষ্টা করা হচ্ছে।

সর্বমোট পঠিত: 130

সর্বশেষ সম্পাদনা: February 11, 2012 at 2:58 am

প্রিজম আইটি: ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট-এর জন্য যোগাযোগ করুন- ০১৬৭৩৬৩৬৭৫৭

Scroll To Top
Close
Like Us on Facebook
Click the Like Button to get Free Update