সর্বশেষ সংবাদ:
You are here: Home » প্রচ্ছদ » ব্রাহ্মণবাড়ীয়া জেলা » সরাইলে ইউপি চেয়ারম্যানের বাসায় চুরির ঘটনায় গ্রেপ্তার ১

সরাইলে ইউপি চেয়ারম্যানের বাসায় চুরির ঘটনায় গ্রেপ্তার ১

আরিফুল ইসলাম সুমন ॥
ব্রাহ্মণবাড়িয়া সরাইলে এক ইউপি চেয়ারম্যানের বাসায় দিনদুপুরে চুরির ঘটনায় বৃহস্পতিবার সকালে লিটন নামে যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সে উপজেলার শাহবাজপুরের মৌলভীপাড়া গ্রামের জামাল মিয়ার পুত্র।

এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার শাহবাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বাসায় গত বুধবার দুপুরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। চুরেরা বাসায় ঢুকে ষ্টীলের আলমারির ড্রয়ারের তালা ভেঙ্গে নগদ ৪ লাখ ৬০ হাজার টাকা নিয়ে যায়। এ ঘটনায় চেয়ারম্যান থানায় লিখিত অভিযোগ দেন। চুরির ঘটনা সাথে জড়িত থাকার সন্দেহে পুলিশ লিটনকে গ্রেপ্তার করে।

ইউপি চেয়ারম্যান উছমান উদ্দিন আহমেদ খালেদ বলেন, চুরি হওয়া টাকাগুলো আমার নয়। একটি হত্যা মামলা আপোষ-নিস্পত্তির জন্য দুই পক্ষের লোকেরা টাকাগুলো আমার কাছে জমা রেখেছিল।

এ ব্যাপারে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটক লিটনের কাছ থেকে চুরির ঘটনার বেশকিছু তথ্য পাওয়া গেছে। এগুলো যাচাই বাচাই করা হচ্ছে।

সর্বমোট পঠিত: 101

সর্বশেষ সম্পাদনা: February 10, 2012 at 2:38 am

প্রিজম আইটি: ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট-এর জন্য যোগাযোগ করুন- ০১৬৭৩৬৩৬৭৫৭

Scroll To Top
Close
Like Us on Facebook
Click the Like Button to get Free Update