সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥
পুলিশ ও প্রত্যক্ষদর্শী লোকজন জানান, সকাল ৮টার দিকে গৃহবধূ রুনা বেগম দুই শিশু সন্তানকে নিয়ে স্থানীয় কিশলয় কিন্ডার গার্টেন স্কুলে যাচ্ছিল। হাসপাতাল মোড় এলাকায় সড়ক পারাপারের সময় হঠাৎ বেপরোয়া দ্রুত গতিতে একটি সিএনজি অটোরিকশা নার্সারির ছাত্র আফসানের দিকে ছুটে আসে। এসময় রুনা বেগম শিশু আফসানকে ধাক্কা মেরে সড়কের পাশে সরিয়ে দিলে ঘাতক গাড়িটি তাকে চাপা দেয়। স্থানীয় লোকজন মূমুর্ষ অবস্থায় রুনা বেগমকে জেলা সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহতের পারিবারিক সূত্র জানায়, গৃহবধূ রুনা বেগম পাঁচ মাসের অন্তসত্ত্বা ছিলেন। মাকে হারিয়ে শিশু আদনান ও আফসার এখন বাকরুদ্ধ হয়ে পড়েছে। আদনান প্রথম শ্রেণীর ছাত্র।
এদিকে গাড়ি চাপায় গৃহবধূর মৃত্যুর খবর পেয়ে সকাল ৯টার দিকে উচালিয়া পাড়া গ্রামের শত শত বিক্ষুব্ধ জনতা সড়কে গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে ফেলে। এতে সড়কে যানচলাচল বন্ধ হয়ে পড়ে। খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাফায়াৎ মুহম্মদ শাহে দুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধ জনতাকে শান্ত করার চেষ্টা করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিকেল ৪টা নাগাদ সড়কে যানচলাচল স্বাভাবিক হয়নি।
comillaweb.com The First Online Newspaper of Greater Comilla