সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ছাত্র পরিষদ নির্বাচনে ভোট দিয়ে গিয়ে লাশ হয়ে ফিরল অরুয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র সজীব দাস। ঘাতক ইজি বাইক অটোরিকশা কেড়ে নিল ওই মেধাবী ছাত্রের জীবন। গত শনিবার বিকেলে দূর্ঘটনায় গুরুতর আহত সজীবকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হলে রোববার ভোরে তার মৃত্যু হয়। সজীবের অকাল মৃত্যুতে উপজেলার অরুয়াইল গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের মা রুমা রাণী দাস, বাবা সঞ্জিত রায়, বড় ভাই সম্পদ দাস ও আট বছরের ছোট বোন পুস্পার বুকফাটা আর্তনাত ও কান্নায় ওই এলাকার আকাশ-বাতাস ভারী হয়ে উঠছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার বিদ্যালয়ের স্টুডেন্ট-কাউন্সিল নির্বাচনে ভোট দিয়ে বিকেলে বাড়ি ফিরছিল। এসময় বিদ্যালয়ের প্রধান ফটকের সামনের সড়কে অটোরিকশা চাপা দিলে সঙ্গে সঙ্গে সজিবের বমি শুরু হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে তার মৃত্যু হয়।
অরুয়াইল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এস আই) বেলাল দূর্ঘটনায় ছাত্রের মৃত্যু বিষয়টি স্বীকার করেছেন।
comillaweb.com The First Online Newspaper of Greater Comilla