সর্বশেষ সংবাদ:
You are here: Home » প্রচ্ছদ » কুমিল্লা জেলা » কুমিল্লা বিশ্ববিদ্যালয় » কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্তৃক শিবিরনেতার বহিষ্কার দাবি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্তৃক শিবিরনেতার  বহিষ্কার দাবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্তৃক শিবিরনেতার বহিষ্কার দাবি

এম আহসান হাবীব, কুবি প্রতিনিধি :

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক শিবিরনেতার বহিষ্কার দাবিতে গতকাল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও মানবন্ধন করেছে ছাত্রলীগ। এ সময় ওই শিবিরনেতার আজীবন বহিষ্কার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ভিসির নিকট স্মারকলিপি দেয় তারা। অন্যদিকে গতকাল বিকেলে সাংবাদিকদের কাছে ই-মেইলে প্রেরিত এক বিবৃতিতে ওই শিবিরনেতা বিষয়টির সাথে সংশ্লিষ্টতা অস্বীকার করে এটাকে তার বিরূদ্ধে ষড়যন্ত্র বলে অভিযোগ করেন।

স্মারকলিপি ও ছাত্রলীগ সূত্রে জানা যায়, গত সোমবার বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম্স বিভাগের চতুর্থ বর্ষ প্রথম সেমিস্টারের (প্রথম ব্যাচ) ছাত্র মো: আরিফুজ্জামানের ফেসবুক আইডিতে ‘জানোয়ারের মেয়ে (ডটার) তো জানোয়ারই হয়। দেশদ্রোহীমুক্ত বাংলাদেশ গড়তে আরেকটি ১৫ আগস্ট দরকার” এমন স্ট্যাটাস দেয়া হয়। এর প্রেক্ষিতে আরিফুজ্জামানের বহিষ্কার দাবিতে গতকাল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও মানব বন্ধন করে ছাত্রলীগ। মিছিলোত্তর প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রলীগ নেতা মাহমুদুর রহমান মাসুম, আলআমিন অর্নব, সৈয়দ শাহরিয়া মাহমুদ প্রমূখ। পরবর্তীতে আরিফুজ্জামানের গ্রেফতার, আজীবন বহিষ্কার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফেসবুক স্ট্যাটাসের প্রিন্ট কপিসহ ভিসির নিকট স্মারকলিপি দেয় তারা।

এ ব্যাপারে ছাত্রলীগ নেতা মাহমুদুর রহমান মাসুম জানান, জাতির জনক ও প্রধানমন্ত্রীকে কটূক্তি জাতির জন্য অপমানজনক। শিবিরনেতা আরিফ জননেত্রী শেখ হাসিনাকে হত্যার জন্য দেশে আরেকটি ১৫ আগস্ট চায়। আমরা দেশদ্রোহী এই শিক্ষার্থীর গ্রেফতার ও বিশ্বদ্যিালয় থেকে বহিস্কারের দাবী জানাই।

এছাড়া সংশ্লিষ্ট শিবির নেতার বিচার চেয়ে বিভাগীয় প্রধানের কাছে স্মারকলিপি দিয়েছে একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম্স বিভাগের শিক্ষার্থীদের একাংশ।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আমির হোসেন খান স্মারকলিপি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা বিষয়টি খতিয়ে দেখছি। সার্বিক বিবেচনায় যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

অন্যদিকে সাংবাদিকদের নিকট প্রেরিত বিবৃতিতে অভিযুক্ত শিবির নেতা মো: আরিফুজ্জামান জানান, আমার নাম, ছবি ও তথ্য ব্যবহার করে কে বা কারা সোসাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকে আইডি খুলে অপ্রীতিকর স্ট্যাটাস দিয়েছে, যার সাথে আমার কোনরকম সম্পর্ক নেই। ফেক আইডি খুলে আমাকে ফাঁসানোর জন্যই এই পরিকল্পিত ষড়যন্ত্র করা হয়েছে।

সর্বমোট পঠিত: 221

সর্বশেষ সম্পাদনা: February 3, 2012 at 3:05 am

প্রিজম আইটি: ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট-এর জন্য যোগাযোগ করুন- ০১৬৭৩৬৩৬৭৫৭

Scroll To Top
Close
Like Us on Facebook
Click the Like Button to get Free Update