সর্বশেষ সংবাদ:
You are here: Home » প্রচ্ছদ » কুমিল্লা জেলা » কুমিল্লা বিশ্ববিদ্যালয় » কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের নবীন বরণ অনুষ্ঠিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের নবীন বরণ অনুষ্ঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের নবীন বরণ অনুষ্ঠিত

এম আহসান হাবীব, কুবি প্রতিনিধি :

“ম্যানেজমেন্ট ইজ ডুয়িং থিংস রাইট, লিডারশিপ ইজ ডুয়িং দ্যা রাইট থিংস” এ স্লোগানের মধ্য দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে এ নবীন বরণ উদ্যাপিত হয়।

নবীন বরণ উদ্যাপন কমিটি ও ম্যানেজমেন্ট ক্লাবের আহ্বায়ক মো: মিরাজ হোসেনের সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় প্রধান ড. আহসান উল্লাহ। বিভাগীয় প্রভাষক সাইদুল আল-আমীনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক ড. শেখ মুখসেদুর রহমান, শরিফুল আলম খন্দকার। নবীনদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন প্রথম ব্যাচের সমিক হাসান, দ্বিতীয় ব্যাচের জাহিদ হাসান, তৃতীয় ব্যাচের মুনতাজের রাশেদীন নিন্জা, চতুর্থ ব্যাচের ছোটন বড়–য়া এবং পঞ্চম ব্যাচের শিক্ষার্থী রেবেকা সুলতানা। নবীন শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন মো: সাদ্দাম হোসেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী শামীম আল আজিজের সঞ্চালনায় শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। কবিতা আবৃত্তি, কর্পোরেট ফ্যাশন শো, এক্সিকিউটিভ শো, সংগীত, নৃত্যসহ নানা সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করে লেলিন, রুমি, সজীব, কৌশিক, দীপা, জাফর, সোনিয়া, ফয়সাল, শুভ, রিমি, সাফা, আমানত, ইকরাম, আনোয়ার, সাদিয়া প্রমূখ।

সর্বমোট পঠিত: 67

সর্বশেষ সম্পাদনা: February 3, 2012 at 2:50 am

প্রিজম আইটি: ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট-এর জন্য যোগাযোগ করুন- ০১৬৭৩৬৩৬৭৫৭

Scroll To Top
Close
Like Us on Facebook
Click the Like Button to get Free Update