সর্বশেষ সংবাদ:
You are here: Home » প্রচ্ছদ » কুমিল্লা জেলা » ঞ. দেবিদ্বার » দেবিদ্বারে আটক তিন মাদক সেবীকে কোর্ট হাজতে চালান

দেবিদ্বারে আটক তিন মাদক সেবীকে কোর্ট হাজতে চালান

মোঃ ফখরুল ইসলাম সাগর, দেবিদ্বার(কুমিল্লা) প্রতিনিধি :
দেবিদ্বারে মাদক বহনকালে ৭মাদক সেবীকে আটক করে সোমবার সকালে ৩জনকে মাদক আইনে এবং অপর ৪জনকে ৫৪ধারায় কুমিল্লা কোর্ট হাজতে চালান করেছে দেবীদ্বার থানা পুলিশ। ওই ঘটনায় দেবিদ্বার থানার সহকারী উপ-পরিদর্শক(এএসআই) মোঃ নাজমুল হোসেন বাদী হয়ে রোববার রাতে ১৯৯০সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন (সংশোধীত/০৪)’র ১৯(১)’র টেবিল’র ৩(ক) ও ২২(গ) ধারার অপরাধে আটক মুরাদনগর উপজেলার পটিয়াজরী গ্রামের বসু মিয়ার পুত্র মোঃ সোহাগ(২২), দেবিদ্বার উপজেলার ইউছুফপুর গ্রামের আওয়ামীলীগ নেতা মোসলেম উদ্দিনের পুত্র মোঃ সজিব(১৮), দেবীদ্বার ছোট আলমপুর গ্রামের বিএনপি নেতা সোদন ডিলার’র পুত্র সাদ্দাম(২২)কে অভিযুক্ত করে মামলা দায়ের করেছেন।

মামলার বাদী দেবিদ্বার থানার সহকারী উপ-পরিদর্শক(এএসআই) মোঃ নাজমুল হোসেন জানান, উপজেলার পানুয়ারপুল-বাখরাবাদ সড়কে মাদক পাচার হতে পারে সংবাদ পেয়ে একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল উপস্থিত থাকেন। এসময় বিভিন্ন সিএনজি চালিত অটোরিক্সা তল্লাসীর সময় অভিযুক্তরা মাদকসহ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের আটক করেন, দেহ তল্লাসী করে সজিবের পেন্টের পকেট থেকে দু’বোতল ফেন্সিডিল, সাদ্দামের পকেট থেকে তিন বোতল ব্ল্যাকপাইপার হুইস্কি, ও সোহাগের পকেট থেকে তিন বোতল ব্ল্যাকপাইপার হুইস্কি উদ্ধার করা হয়, এসময় তাদের সাথে থাকা আরো চারজনকে আটক করা হয়। অভিযক্তরা জানান, তাদের সাথে পাওয়া ফেন্সিডিল ও ব্ল্যাকপাইপার হুইস্কি বিক্রয়ের জন্য নয়, খাওয়ার জন্য নিয়েছিলো।

এব্যপারে দেবীদ্বার থানা অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার নাথ জানান, আটক তিনজনই বিভিন্ন অপরাধ সংগঠনে জড়িত। সজিব ২০০০সালে দেবীদ্বার এস,এ,সরকারী কলেজে অনুষ্ঠিত বিএনসিসি’র প্রশিক্ষণ শিবির চলাকালে ইভটিজিং করার অপরাধে এবং ওই ঘটনায় প্রতিবাদকারী এক সেনা কর্মকর্তকে মারধর ও লাঞ্ছিত করার অপরাধে দায়েরকৃত মামলার আসামী, সম্প্রতি দেবীদ্বারে- দেবীদ্বার ও ছোটআলমপুর গ্রামের যুবকদের মধ্যে সৃষ্ট রক্তাক্ত দাঙ্গা ওই ইভটিজিং’র ঘটনার সূত্রধরেই ঘটেছিল। প্রভাবশালীদের চাঁপে তারা বার বার ছাড়া পেলেও আইনশৃংখলা পরিস্থিতির উন্নয়নে এবং জনস্বার্থে সকল প্রকার তদবীর উপেক্ষা করে তাদের আইনের আওতায় এনে কোর্ট হাজতে চালান করা হয়েছে।

সর্বমোট পঠিত: 48

সর্বশেষ সম্পাদনা: January 31, 2012 at 1:27 am

প্রিজম আইটি: ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট-এর জন্য যোগাযোগ করুন- ০১৬৭৩৬৩৬৭৫৭

Scroll To Top
Close
Like Us on Facebook
Click the Like Button to get Free Update