সর্বশেষ সংবাদ:
You are here: Home » প্রচ্ছদ » কুমিল্লা জেলা » চ. লাকসাম » লাকসামে যাত্রাবাহী বাস ডাকাতি, ৪ ডাকাত গ্রেফতার,মহিলাসহ আহত-৬

লাকসামে যাত্রাবাহী বাস ডাকাতি, ৪ ডাকাত গ্রেফতার,মহিলাসহ আহত-৬

জামাল উদ্দিন স্বপন:

কুমিল্লা-নোয়াখালী মহাসড়কের লাকসামে যাত্রাবাহী বাস ডাকাতিকালে স্থানীয় জনতা ৪ ডাকাতকে আটক করে থানা পুলিশে সোর্পদ্দ করেছে। ডাকাদের হামলায় মহিলাসহ ৬ জন আহত হয়েছে। গতকাল ভোর ৩টায় লাকসাম উপজেলার রাজাপুর নামকস্থানে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন-কুমিল্লা সদর উপজেলার জাহাঙ্গীর আলম(৩৭),একই উপজেলার আইয়ুব আলী(২৫),বি-বাড়িয় সরাইল উপজেলার আসমত আলী(২৬),কুমিল্লার দেবিদ্বার উপজেলারদেলোয়ার হোসেন(২৭)।

পুলিশ জানায়,গতকাল ভোর ৩টায় কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে ঢাকা থেকে নোয়াখালীগামী জননী সুপার নামে একটি যাত্রীবাহী বাস নোয়াখালী যাচ্ছিল। বাসটি ওই সড়কের লাকসামের রাজাপুর নামকস্থানে এলে পূর্ব থেকে যাত্রীবেশে থাকা ৭/৮ জনের অস্ত্র সজ্জিত একদল ডাকাত বাস যাত্রীদের ওপর হামলা চালিয়ে মহিলাসহ ৬ যাত্রীকে আহত করে। এ সময় যাত্রীদের আর্ত্মচিৎকার শুনে স্থানীয় জনতা বাসটি গতিরোধ করে ৪ ডাকাতকে আটক করে।

সর্বমোট পঠিত: 58

সর্বশেষ সম্পাদনা: January 25, 2012 at 6:19 am

প্রিজম আইটি: ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট-এর জন্য যোগাযোগ করুন- ০১৬৭৩৬৩৬৭৫৭

Scroll To Top
Close
Like Us on Facebook
Click the Like Button to get Free Update