সর্বশেষ সংবাদ:
You are here: Home » প্রচ্ছদ » কুমিল্লা জেলা » খ. কুমিল্লা সদর দক্ষিণ » চৌয়ারা ডিগ্রী কলেজের ঘটনায় নেপথ্য কারণ

চৌয়ারা ডিগ্রী কলেজের ঘটনায় নেপথ্য কারণ

সিরাজুল ইসলাম চৌধুরী,কুমিল্লাঃ
কুমিল্লা সদর দক্ষিণের চৌয়ারা ডিগ্রী কলেজের শিক্ষক অধ্যাপক মমিনুল হক চৌধুরীর সাথে কুমিল্লা ৮ আসনের সরকারদলীয় এমপি নাছিমুল আলম চৌধুরী নজরুল কে জড়িয়ে যে সংবাদ বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় প্রকাশিত হয়েছে, তাতে প্রকৃত ঘটনা প্রকাশ না হয়ে কেউ উদ্দেশ্য প্রণোদিত হয়ে সাবেক এমপি মনিরুল হক চৌধুরীর ভাইকে গ্রেফতারের কারণ হিসেবে বর্তমান এমপির সাথে দুর্ব্যবহারের ঘটনা উল্লেখ করেছেন। আসলে প্রকৃত ঘটনা হচ্ছে চৌয়ারা ডিগ্রী কলেজে ২০১১ সালের ১৪ ডিসেম্বর শিক্ষক প্রতিনিধি নির্বাচন হয়। এতে প্রতিদ্বন্ধিতা করে পরাজিত হন সাবেক বি এন পি দলীয় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর ছোট ভাই সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মমিনুল হক চৌধুরী। নির্বাচনের পরদিন দুপুরে ১৫ ডিসেম্বর মুমিনুল হকের পক্ষে তার ভাগিনা মিঠু, ভাতিজী জামাই জামাল কলেজে ঢুকে দাবা খেলারত অবস্থায় কলেজের যুক্তিবিদ্যা বিষয়ের প্রভাষক রেজাউল করিম এবং আতিক কে মারধর করে। এক পর্যায়ে তারা ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু নোমান খন্দকারের কক্ষ ভাংচুর সহ তার সাথে অশালীন আচরন করে। এঘটনার পর বিষয়টি স্থানীয় ভাবে ফয়সালা হয়। গত ২১ জানুয়ারী ২০১২ সালে কলেজ পরিচালনা পরিষদের সভা শেষে সভাপতি কুমিল্লা ৮ বরুড়া সদর দক্ষিণ সংসদীয় আসনের বর্তমান সরকার দলীয় এমপি নাছিমুল আলম চৌধুরী শিক্ষকদের সাথে কলেজের সার্বিক বিষয়ে এক মত বিনিময় করেন। কলেজের বিভিন্ন অনিয়মের বিষয়ে সভাপতি কলেজ শিক্ষকদের এবং নির্বাচনে পরাজিত হয়ে বাহিরের লোকদিয়ে সহকর্মীকে মারধরের জন্য মমিনুল হক চৌধুরীকে তিরষ্কার শেষে কলেজ ক্যাম্পাস ত্যাগ করেন। পরবর্তীতে মাদ্রাসা ও বাজারে ভিত্তি প্রস্তুর স্থাপন শেষে কলেজ গেটে গাড়িতে উঠার সময় সাবেক এম পি মনিরুল হক চৌধুরীর অপর ভাই জরিুল হক চৌধুরী তার কয়েকজন সঙ্গী নিয়ে এমপির গাড়ির সামনে এসে ছোট ভাই মমিনুল হক চৌধুরীকে ভৎর্সনা করা হয়েছে কিনা জানতে চান। এ সময় দুপক্ষের লোকজনদের মাঝে উত্তেজনার সৃষ্টি হয়। পরে বিএনপি নেতা ও কলেজের ৪র্থ শ্রেণীর কর্মচারী রফিক বিএনপি সমর্থিতদের এবং আ’লীগ নেতা মিরন তার পক্ষীয়দের সরিয়ে নেয়। তখন এমপি নজরুল গাড়িতে উঠে নিজ এলাকায় ফিরে আসেন। এরপর ১৫/২০ জন কলেজে ঢুকে হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক আনোয়ার, বাংলা প্রভাষক আব্দুর রশীদ ও ইসলাম শিক্ষা বিষয়ের প্রভাষক নাসির উদ্দিন সরকারকে লাঞ্চিত ও গালাগাল করে।

সর্বমোট পঠিত: 68

সর্বশেষ সম্পাদনা: January 25, 2012 at 5:41 am

প্রিজম আইটি: ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট-এর জন্য যোগাযোগ করুন- ০১৬৭৩৬৩৬৭৫৭

Scroll To Top
Close
Like Us on Facebook
Click the Like Button to get Free Update