সর্বশেষ সংবাদ:
You are here: Home » প্রচ্ছদ » কুমিল্লা জেলা » কুমিল্লা বিশ্ববিদ্যালয় » ক্যাম্পাসজুড়ে ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কুমিল্লায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
ক্যাম্পাসজুড়ে ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কুমিল্লায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ক্যাম্পাসজুড়ে ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কুমিল্লায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

এম আহসান হাবীব :

দেশব্যাপী বিভিন্ন শিক্ষাঙ্গনে সরকারদলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। গতকাল শনিবার সকালে জাতীয়তাবাদী ছাত্রদল কুমিল্লা দক্ষিণ জেলা শাখার উদ্যোগে কান্দিরপাড়স্থ দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণশেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এ সময় এক প্রতিবাদ সমাবেশে ছাত্রদল নেতৃবৃন্দ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও বুয়েটসহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের অরাজকতা ও নৈরাজ্যের প্রতিবাদ জানান। সমাবেশে জেলা ছাত্রদলের সভাপতি উদবাতুল বারী আবুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন কায়সার , সহ-সভাপতি খলিলুর রহমান বিপ্লব ও মোস্তফা কামাল সুমন ভিপি, শহর ছাত্রদলের আহবায়ক আব্দুলাহ আল-শিবলী ও সিনিয়র যুগ্ম আহবায়ক মনির হোসেন পারভেজ, কোতয়ালী থানা ছাত্রদলের আহবায়ক নূরুল করিম ও যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান, ভিক্টোরিয়া কলেজ ছাত্রদল আহবায়ক এনামুল হক সবুজ, সরকারি কলেজ ছাত্রদল আহবায়ক রায়হান চৌধুরী ও যুগ্ম আহবায়ক জহিরুল কাইয়ুম শিমুল, তোফায়েল আহমেদ, ফরিদ উদ্দিন শিবলু প্রমুখ।

নিজাম উদ্দিন কায়সার বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের আশ্রয়-প্রশ্রয়ে দেশের সবগুলো ক্যাম্পাসে ছাত্রলীগ নামধারী সোনার ছেলেরা নৈরাজ্য সৃষ্টি করেছে। আওয়ামী স্বৈরাচারী সরকারের মদদে সংঘটিত এ জাতীয় অপকর্মের প্রতিবাদে সবাইকে সোচ্চার হতে হবে। জাহাঙ্গীরনগরের মেধাবী ছাত্র জুবায়ের আহমেদ হত্যাকান্ডের তীব্র নিন্দা জানান তিনি।

বক্তারা আরো বলেন, ছাত্রলীগের সন্ত্রাসীরা প্রতিপক্ষ ছাত্র সংগঠনকে ক্যাম্পাসে প্রবেশ করতে দিচ্ছে না। শিক্ষার সুষ্ঠু পরিবেশকে অস্থিতিশীল করে তুলছে। কিন্তু সকল বিশ্ববিদ্যালয় প্রশাসনই ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকান্ডকে প্রশ্রয় দিচ্ছে। ক্যাম্পাস কোন সন্ত্রাসীর অভয়ারণ্য নয়। আমরা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ চাই।

সর্বমোট পঠিত: 125

সর্বশেষ সম্পাদনা: January 15, 2012 at 1:15 am

প্রিজম আইটি: ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট-এর জন্য যোগাযোগ করুন- ০১৬৭৩৬৩৬৭৫৭

Scroll To Top
Close
Like Us on Facebook
Click the Like Button to get Free Update