সর্বশেষ সংবাদ:
You are here: Home » প্রচ্ছদ » কুমিল্লা জেলা » কুমিল্লা বিশ্ববিদ্যালয় » গোলাম আযমের গ্রেফতারে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ
গোলাম আযমের গ্রেফতারে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

গোলাম আযমের গ্রেফতারে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

এম আহসান হাবীব, কুমিল্লা বিশ্ববিদ্যালয় :

মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আযমকে গ্রেফতারের প্রেক্ষিতে আনন্দ মিছিল করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের একাংশ। স্থানীয় গ্র“প হিসেবে পরিচিত ছাত্রলীগের এ গ্র“প ক্যাম্পাসে মিষ্টি বিতরণ করে উচ্ছ্বাস প্রকাশ করে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের আদেশ অনুযায়ী গত বুধবার ট্রাইবুনালে হাজির হয়ে জামিন আবেদন করেন জামায়াতের সাবেক এ শীর্ষ নেতা। ট্রাইবুনাল তাকে জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয়।

তার গ্রেফতারে সারাদেশের ন্যায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শিক্ষক-শিক্ষার্থীরা স্বস্তি প্রকাশ করেন। গতকাল ক্যাম্পাসে আনন্দ মিছিল করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের স্থানীয় গ্র“প। মিছিলটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিনশেষে কাঁঠালতলায় সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় এবং উপস্থিত সকলকে মিষ্টি বিতরণ করা হয়। সমাবেশে বক্তারা গোলাম আযমকে গ্রেফতার করায় প্রধানমন্ত্রী ও যুদ্ধাপরাধ ট্রাইবুনালকে অভিনন্দন জানান এবং অবিলম্বে মানবতা বিরোধী অপরাধে আটককৃতদের বিচার সম্পন্ন করে জাতিকে কলঙ্কমুক্ত করার দাবী জানান।‎

সর্বমোট পঠিত: 90

সর্বশেষ সম্পাদনা: January 13, 2012 at 3:17 am

প্রিজম আইটি: ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট-এর জন্য যোগাযোগ করুন- ০১৬৭৩৬৩৬৭৫৭

Scroll To Top
Close
Like Us on Facebook
Click the Like Button to get Free Update