মাসুমুর রহমান মাসুদ, স্টাফ রিপোর্টার :
আগামী ১৯ জানুয়ারী ২০১২ রোজ বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে কণ্ঠসাধন আবৃত্তি পর্ষদ’র দুই মাস ব্যাপী প্রমিত উচ্চারণ, উপস্থাপনা, সংবাদ পাঠ ও আবৃত্তি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার চতুর্থ আবর্তন। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করবেন দেশের প্রখ্যাত আবৃত্তি শিল্পী শিমুল মোস্তফা। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ’র সভাপতি মন্ডলির সদস্য সমরজিৎ দাস টুটুল, সাংগঠনিক সম্পাদক রেজিনা ওয়ালী লিনা, নির্মল চন্দ্র দাস, মাহবুবা আক্তার, সারওয়ার হোসেন নাঈম প্রমুখ। শিশু ও উচ্চতর বিভাগে নিবন্ধন চলছে। প্রতিদিন বেলা ৩টা থেকে ৫টা পর্যন্ত ‘কণ্ঠসাধন আবৃত্তি পর্ষদ’ শিল্পকলা একাডেমী, উপজেলা পরিষদ, চান্দিনা, কুমিল্লা। আগ্রহী প্রশিক্ষনার্থীরা যোগাযোগ করুন। মাসুমুর রহমান মাসুদ, সাংগঠনিক সম্পাদক, কণ্ঠসাধন আবৃত্তি পর্ষদ। মোবাইল : ০১৮৪০০১৯৬৮৮, ০১৮১৮৫৯৯১৯৯, ০১১৯১১৬৬৫৫৫, ০১৭১০২৭৯৭৯৩।
চান্দিনায় কণ্ঠসাধন আবৃত্তি পর্ষদ’র শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি কর্মশালা
সর্বশেষ সম্পাদনা: January 12, 2012 at 1:48 am
comillaweb.com The First Online Newspaper of Greater Comilla