সর্বশেষ সংবাদ:
You are here: Home » প্রচ্ছদ » ব্রাহ্মণবাড়ীয়া জেলা » সরাইলে ছয় মাদকসেবীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

সরাইলে ছয় মাদকসেবীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

আরিফুল ইসলাম সুমন, সরাইল (ব্রা‏‏হ্মণবাড়িয়া) ॥

গত বৃহস্পতিবার বিকেলে সরাইলে মাদকসেবনের অপরাধে ছয় মাদকসেবীকে নগদ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এছাড়াও আদালত ভিন্ন অপরাধে অপর দুই ব্যক্তিকে নগদ ১০ হাজার টাকা জরিমানা করেছেন। বৃহস্পতিবার অভিযুক্তরা জরিমানার টাকা প্রদান করে ছাড়া পায়।

পুলিশসূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের কুট্টাপাড়া মোড়ের অদূরে ব্র্যাক অফিস সংলগ্নস্থানে সন্দেহজনভাবে চান্দুরা থেকে আগত একটি মোটরসাইকেল ও একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালায় টহল পুলিশ। এসময় পুলিশ যাত্রীবেশী পাঁচ যুবকের কাছ থেকে প্রচুর পরিমান গাঁজা, নেশাজাতীয় চকলেট, প্রাকট্্িরন ও ডেক্সামেথাসন নামের কিছু ট্যাবলেট উদ্ধার করেন। আটককৃত যুবকরা হলো- নরসিংদী জেলার পাটুরিয়া গ্রামের মমিন মোল্লার ছেলে সুবল মোল্লা(২০), একই জেলার ব্রা‏হ্মণদি গ্রামের ফারুক খানের ছেলে মো. জনি খান(১৮), ব্রা‏‏হ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার ফুলবাড়িয়ার মো. হেলাল উদ্দিনের পুত্র আরিফ আহম্মেদ বাপ্পি(২১), মধ্যপাড়ার আহমেদ আলীর পুত্র ফজলে রাব্বি(২১) ও একই মহল্লার আব্দুল ওয়াহাবের পুত্র মেহেদি হাসান রাকিব(২০)। যুবকরা গাঁজা ফেনসিডিল সেবনের পাশাপাশি ট্যাবলেট ও চকলেট সেবন করে নেশা করার কথা স্বীকার করে। পরে তাদেরকে সরাইল হাসপাতালে মেডিকেলের পর ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। এ ঘটনার পূর্বে উপজেলার চুন্টা বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে মাদকসেবনের অপরাধে মাফুজ মিয়াকে(২৫) পাঁচ হাজার টাকা, কম্পিউটার হার্ডডিক্সে অশ্লীল ছবি ধারণের অভিযোগে শাহজাহান মিয়াকে পাঁচ হাজার ও মিষ্টিতে বিষ জাতীয় দ্রব্য মেশানোর দায়ে সেবক দেবকে পাঁচ হাজার টাকা জরিমানা করে। উদ্ধারকৃত মাদকগুলো সকলের উপস্থিতিতে আগুনে পুড়ে ধ্বংস করা হয়েছে। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এএসএম শাহেদুল ইসলাম।

প্রসঙ্গত, গত দুই মাসে সমগ্র উপজেলায় ভ্রাম্যমান আদালত বিভিন্ন অপরাধের দায়ে ১ লাখ ২৮ হাজার ৫শ’ টাকা জরিমানা আদায় করেছে।

সর্বমোট পঠিত: 10

সর্বশেষ সম্পাদনা: October 29, 2011 at 1:28 am

প্রিজম আইটি: ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট-এর জন্য যোগাযোগ করুন- ০১৬৭৩৬৩৬৭৫৭

Scroll To Top
Close
Like Us on Facebook
Click the Like Button to get Free Update