সর্বশেষ সংবাদ:
You are here: Home » প্রচ্ছদ » কুমিল্লা জেলা » ছ. ব্রাহ্মণপাড়া » ব্রা‏হ্মণপাড়ায় শান্তিপূর্ণ হরতাল পালিত

ব্রা‏হ্মণপাড়ায় শান্তিপূর্ণ হরতাল পালিত

ব্রা‏হ্মণপাড়া (কুমিল্লা) মিজান সরকার ॥

সারা দেশের ন্যায় ২২ সেপ্টেম্বর কুমিল্লার ব্রা‏হ্মণপাড়া উপজেলাতেও জাতীয়তাবাদী দল বি,এন,পি ও তার অঙ্গসংগঠনের উদ্যোগে জ্বালানি তেল, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি ও উর্দ্ধগতির প্রতিবাদে হরতাল সমর্থনে শান্তিপূর্ণ হরতাল পালিত হয়েছে।

বেলা ১১টায় থানা বি,এন,পির সাধারন সম্পাদক শাহ আলম খোকন ও সাংগঠনিক সম্পাদক আমির হোসেনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু করে উপজেলার সদরের প্রধান প্রধান সড়কগুলি প্রদক্ষিন শেষে ব্রা‏‏হ্মণপাড়া সদর হাজী আব্দুর রশিদ মার্কেটের সন্মূখে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন থানা যুবদলের সভাপতি মোঃ শাহজাহান সাজু , স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনিছুর রহমান রিপন ভুইয়া, যুবদলের সহ-সভাপতি এম আবু কাউছার, মোঃ কবির হোসেন, মাসুদ আলম, সহ-সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান লিটন, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান হেলাল, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক আহাম্মদ, জাসাস এর সাধারন সম্পাদক জালাল হোসেন, থানা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম লিটন, যুগ্ম আহবায়ক জাকির খান সম্রাট, ফারুক আহাম্মদ সরকার, এমদাদুল হক সবুজ, নিক্সন, শরাফ উদ্দিন সহ আরো অনেকেই।

হরতাল চলাকালে দূরপাল্লা ইঞ্জিন চালিত কোন যানবাহন চলাচল করতে দেখা যায়নি। তবে রিকসা, অটো রিকসা, সিএনজি চলাচল স্বাভাবিক ছিল। ব্যাংক, বীমা, অফিস, স্কুল কলেজ যথারীতি খোলা ছিল।

অপর দিকে বিএনপির মিছিলের পর পর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মোস্তফা সারোয়ার খান ও সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলামের নেতৃত্বে হরতাল বিরোধী একটি শান্তি মিছিল বের করেন। মিছিলটি সদর সি,এন,জি স্টেশন থেকে শুরু করে উপজেলা প্রদান প্রদান সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে শেষ করেন। এ সময় উপস্থিত এবং বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ইসরাফিল ভূইয়া, যুবলীগের সদস্য আক্তারুজ্জ্মাান, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিব খান চৌধুরী, সাধারন সম্পাদক মোমিনুল ইসলাম, উপস্থিত ছিলেন যুগ্ম সাধারন সম্পাদক বিল্লাল হোসেন সরকার, যুগ্ম সাধারন সম্পাদক শাহাদত হোসেন রনি, স্বেচ্ছাসেবক লীগের নেতা জসিম উদ্দিন , ছাত্রলীগের ক্রীয়া সম্পাদক জহিরুল ইসলাম, শেফাউল আলম, জয়নাল আবেদীন, আলী, জাহাঙ্গীর আলম, মোঃ রাশেদুল ইসলাম, আব্দুস সাত্তার, মোঃ বিল্লাল হোসেন, মোঃ শরীফ প্রমুখ।

হরতাল শেষ হওয়া পর্যন্ত উপজেলার কোথাও কোন সহিংস ঘটনার খবর পাওয়া যানি।




সর্বমোট পঠিত: 17

সর্বশেষ সম্পাদনা: September 23, 2011 at 1:47 am

প্রিজম আইটি: ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট-এর জন্য যোগাযোগ করুন- ০১৬৭৩৬৩৬৭৫৭

Scroll To Top
Close
Like Us on Facebook
Click the Like Button to get Free Update