সর্বশেষ সংবাদ:
You are here: Home » প্রচ্ছদ » কুমিল্লা জেলা » ঘ. চান্দিনা » চান্দিনার আবেদানূর বিএম ইনষ্টিটিউট কারিগরী বোর্ডে সারাদেশে সেরা

চান্দিনার আবেদানূর বিএম ইনষ্টিটিউট কারিগরী বোর্ডে সারাদেশে সেরা

মাসুমুর রহমান মাসুদ, স্টাফ রিপোর্টার :

চান্দিনার আবেদানূর বিএম ইনষ্টিটিউট বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ডের অধীনে সারাদেশে সেরা হয়েছে। ২০০৯ সাল থেকে এবছরসহ পরপর তিনবার ওই প্রতিষ্ঠানটি শতভাগ পাশ সহ সারা দেশে সেরা ফলাফল করেছে। এবারের এইচএসসি সমমানের পরীক্ষায় ওই প্রতিষ্ঠান শতভাগ পাশের গৌরব অর্জন করেছে। প্রতিষ্ঠান থেকে ৬২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে ২৮জন জিপিএ-৫, এবং বাকীরা এ গ্রেডে পাশ করে। প্রতিষ্ঠানের একাউন্টিং বিভাগে ২১ জন পরীক্ষার্থীর মধ্যে ৮জন, কম্পিউটার অপারেশন বিভাগে ২৩ জন শিক্ষার্থীর মধ্যে ১২জন, সেক্রেটারীয়াল সাইয়েন্স বিভাগে ৬জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। ২৮জন ছেলে শিক্ষার্থীর মধ্যে ১১জন এবং ৩৪জন মেয়ে শিক্ষার্থীর মধ্যে ১৭জন জিপিএ-৫ পেয়েছে। ১৯৯৫সালে সাবেক শিক্ষা সচিব ইরশাদুল হক ওই প্রতিষ্ঠানটি উপজেলার গল্লাই ইউনিয়নে প্রতিষ্ঠিত করেন। ওই ফলাফলে চান্দিনা উপজেলার সর্বত্র আনন্দ বিরাজ করছে।

অধ্যক্ষ ড. আমির খসরু জানান, প্রতিষ্ঠার পর থেকে কলেজটি ভাল ফলাফলের ধারা অব্যাহত রেখেছে। এ বছরের ফলাফলে আমরা অত্যন্ত আনন্দিত।




সর্বমোট পঠিত: 4

সর্বশেষ সম্পাদনা: July 28, 2011 at 12:37 am

প্রিজম আইটি: ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট-এর জন্য যোগাযোগ করুন- ০১৬৭৩৬৩৬৭৫৭

Scroll To Top
Close
Like Us on Facebook
Click the Like Button to get Free Update