স্পোর্টস ডেস্ক :

বিশ্বকাপের প্রাক-বাছাই ম্যাচে মাঠে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে সবাইকে মুগ্ধ করে দিয়েছেন বাংলাদেশের ফুটবলাররা। এমিলি, জাহিদ ও রেজাউলের গোলে পাকিস্তানকে ৩-০ গোলে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ।
দুদলই খুব বেশি গোছানো ফুটবল খেলতে না পারলেও বেশিরভাগ সময়ই বলের দখল ছিল বাংলাদেশী ফুটবলারদের কাছে। খেলা শুরুর প্রথম মিনিটেই মনারুল খান রাজুর ক্রস থেকে দুর্দান্ত এক হেড থেকে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন এমিলি। এরপর ২২ মিনিটের মাথায় আরেকটি গোল করেন জাহিদ। ২-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করার পর দ্বিতীয়ার্ধের শুরুটাও চমৎকারভাবে কোনরকম প্রস্তুতি ছাড়াই বিশ্বকাপের প্রাক-বাছাই ম্যাচে বাংলাদেশ কেমন করতে পারবে তা নিয়ে আশঙ্কায় ছিলেন অনেকে। কিন্তু মাঠে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে সবাইকে মুগ্ধ করে দিয়েছেন বাংলাদেশের ফুটবলাররা। এমিলি, জাহিদ ও রেজাউলের গোলে পাকিস্তানকে ৩-০ গোলে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ।
তীব্র বৃষ্টি ও কর্দমাক্ত মাঠে প্রথম থেকেই খুব বেশি সুবিধা করতে পারে নি পাকিস্তান। দুদলই খুব বেশি গোছানো ফুটবল খেলতে না পারলেও বেশিরভাগ সময়ই বলের দখল ছিল বাংলাদেশী ফুটবলারদের কাছে। খেলা শুরুর প্রথম মিনিটেই মনারুল খান রাজুর ক্রস থেকে দুর্দান্ত এক হেড থেকে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন এমিলি। এরপর ২২ মিনিটের মাথায় আরেকটি গেল করেন সাত নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় জাহিদ। ২-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করার পর দ্বিতীয়ার্ধের শুরুটাও চমত্কারভাবে শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের ১২ মিনিটে পাকিস্তানের জালে তৃতীয়বারের মতো বল জড়িয়ে জয়টা নিশ্চিতই করে ফেলেন রেজাউল। পরবর্তীতে মরীয়া হয়ে গোল শোধের চেষ্টা করলেও কাঙ্ক্ষিত লক্ষ্যে বল পাঠাতে পারেন নি পাকিস্তানি ফুটবলাররা।
আগামী ৩ জুলাই পাকিস্তানের মাটিতে দ্বিতীয় লেগের ম্যাচটি খেলবে বাংলাদেশ।
বিশ্বকাপের প্রাক-বাছাই ম্যাচে পাকিস্তানকে ৩-০ গোলে হারাল বাংলাদেশ
সর্বশেষ সম্পাদনা: June 29, 2011 at 10:15 pm
comillaweb.com The First Online Newspaper of Greater Comilla