সর্বশেষ সংবাদ:
You are here: Home » বিনোদন » খেলাধুলা » ক্রিকেট » ২০১৫ সালের বিশ্বকাপ ক্রিকেট খেলবে ১৪ টি দেশ

২০১৫ সালের বিশ্বকাপ ক্রিকেট খেলবে ১৪ টি দেশ

স্পোর্টস ডেস্ক, কুমিল্লাওয়েব :

অবশেষে জল্পনা কল্পনার অবসান ঘটানো হয়েছে ২০১৫ বিশ্বকাপ ক্রিকেটের আসরের। ২০১১ বিশ্বকাপ ক্রিকেটের মতো ২০১৫ বিশ্বকাপেও খেলবে ১৪টি দেশ। হংকংয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভার দ্বিতীয় দিন মঙ্গলবার এই সিদ্ধান্ত নেয়া হয়। তবে টেস্ট খেলুড়ে ১০টি দলের বাইরে এই চার দলের জায়গা করে নিতে হলে পার হতে হবে বাছাই পর্ব।

২০১১ সালের বিশ্বকাপের পর আইসিসি সিদ্ধান্ত নিয়েছিল ১০টি দলের বেশি বিশ্বকাপে খেলবে না; যা নিয়ে শুরু হয় ব্যাপক সমালোচনা। বিশেষ করে গত বিশ্বকাপে ইংল্যান্ডকে হারানো আয়ারল্যান্ডের তরফ থেকে জানানো হয় তীব্র প্রতিবাদ। যে কারণে আগের সিদ্ধান্ত থেকে সরে এসে ছোট দলগুলোর জন্য বিশ্বকাপের দরজাটা উন্মুক্ত করতে বাধ্য হয়েছে আইসিসি।

তবে ২০১৯ বিশ্বকাপে র‍্যাঙ্কিংয়ের আট শীর্ষদলসহ ১০টি দল খেলবে। র‍্যাংকিংয়ের প্রথম আট দল সরাসরি বিশ্বকাপে অংশ নেবে। বাকি দুই দলের বাছাই প্রক্রিয়া পার হয়ে আসতে হবে।তখন আইসিসির পূর্ণ সদস্য দেশেরও বিশ্বকাপের আসর থেকে বাদ পড়ার সম্ভাবনা থাকবে ২০১৯ বিশ্বকাপে।

এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপে ২০১২ ও ২০১৪ সালে অংশগ্রহণকারী দলের সংখ্যা ১৬টি থেকে নামিয়ে ১২টি রাখা হচ্ছে।


সর্বমোট পঠিত: 352

সর্বশেষ সম্পাদনা: June 29, 2011 at 2:23 am

প্রিজম আইটি: ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট-এর জন্য যোগাযোগ করুন- ০১৬৭৩৬৩৬৭৫৭

Scroll To Top
Close
Like Us on Facebook
Click the Like Button to get Free Update