সর্বশেষ সংবাদ:
You are here: Home » প্রচ্ছদ » কুমিল্লা জেলা » ক. কুমিল্লা সদর » কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় র‍্যাব সদস্য নিহত

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় র‍্যাব সদস্য নিহত

কুমিল্লা, ২১ মার্চ (কুমিল্লাওয়েব ডট কম) :
কুমিল্লা-কসবা সড়কের কুমিল্লা আদর্শ সদর উপজেলার জনতা বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় মটরসাইকেল আরোহী র‍্যাবের এক সার্জেন্ট নিহত ও একজন কনস্টেবল আহত হয়েছেন। সোমবার দুপুর আড়াইটায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, র‍্যাব-১১ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২ এর কুমিল্লার সার্জেন্ট আহাদ (৪০) ও কনস্টেবল হারুন মিয়া (২০) একটি মটরসাইকেল করে কর্তব্য কাজে যাওয়ার সময় আদর্শ সদর উপজেলার জনতা বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারায়। এতে ঘটনাস্থলেই সার্জেন্ট নিহত ও হারুন মিয়া আহত হন। আহত হারুন মিয়াকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত সার্জেন্ট আহাদের বাড়ি ময়মনসিংহ জেলায়।




সর্বমোট পঠিত: 3

সর্বশেষ সম্পাদনা: March 22, 2011 at 2:09 am

প্রিজম আইটি: ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট-এর জন্য যোগাযোগ করুন- ০১৬৭৩৬৩৬৭৫৭

Scroll To Top
Close
Like Us on Facebook
Click the Like Button to get Free Update