সর্বশেষ সংবাদ:
You are here: Home » বিনোদন » খেলাধুলা » ক্রিকেট » বি’ গ্রুপ থেকে প্রথম দল হিসাবে কোয়ার্টার ফাইনালে প্রোটিয়াসরা

বি’ গ্রুপ থেকে প্রথম দল হিসাবে কোয়ার্টার ফাইনালে প্রোটিয়াসরা

স্পোর্টস ডেস্ক, ১৫ মার্চ (কুমিল্লাওয়েব ডট কম) :

ক্রমেই মৃত্যু কূপে রূপ নেয়া বি’ গ্রুপের জট অবশেষে খুলতে শুরু করেছে । ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিশ্বকাপের দশম আসরে বহু নাটকের জন্ম দেয়া বি’ গ্রুপ গতকাল পর্যন্ত মৃত্যু কূপ হিসাবেই স্থির ছিল । এ গ্রুপ থেকে ইতিমধ্যে চারটি দলই কোয়ার্টার ফাইনালের জন্য নিশ্চিত হয়ে গেলেও বি’ গ্রুপের কোন দলই গতকাল পর্যন্তও কোয়ার্টার ফাইনালের জন্য কোয়ালিফাই ছিল না । অবশেষে মঙ্গলবার আয়ারল্যান্ডকে হারিয়ে এক ম্যচ বাকী থাকতেই কোয়ার্টার ফইনাল নিশ্চিত করেছে । এখনো বাকী আরও তিনটি দল ।
মঙ্গলবার অঘটনের শঙ্কা উড়িয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৩১ রানের জয়ে ‘বি’ গ্রুপ থেকে প্রথম শেষ আটে জায়গা করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। কলকতার ইডেন গার্ডেনে টস হেরে ব্যাট হাতে প্রোটিয়াসরা নির্ধারিত ওভার শেষে ৭ উইকেটে ২৭২ রান করে।

২৭৩ রানের জয়ের লক্ষে খেলতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে আয়ারল্যান্ড ৩৩ ওভার ২ বলে মাত্র ১৪১ রানে গুটিয়ে যায়।
দলের পক্ষে সর্বোচ্চ ৩১ রান করেন উইলসন। এছাড়া ও’ব্রাইন ১৯ ও ডকরেল ১৬ রান করে করেন। দক্ষিণ আফ্রিকার পক্ষে রবিন পিটারসেন ও মরকেল ৩টি করে, জ্যাক ক্যালিস ২টি এবং বোথা ও ডুমিনি একটি করে উইকেট লাভ করেন। ব্যাট হাতে ৯৯ এবং বল হাতে একটি উইকেট নেয়ায় জেপি ডুমিনি ম্যান অব দ্য ম্যাচ হন।

এরআগে ব্যাট হাতে শুরুতেই চাপে পড়ে প্রোটিয়াসরা। দলীয় ২৪ রানে হাশিম আমলা (১৮) এবং ৫২ রানে গ্রায়েম স্মিথ (৭) সাজঘরে ফিরে যান। এরপর দলীয় ৮৪ রানে ভ্যান উইক (৪২), ৯৫ রানে জ্যাক ক্যালিস ও ১১৭ রানে প্লেলেসিস আউট হলে অল্প পুঁজি সংগ্রহের আশঙ্কা দেখা দেয়। ক্রিকেট বিশ্ব আরেকটি অঘটনের স্বপ্নও দেখতে শুরু করে। এখান থেকেই দলের হাল ধরেন জেপি ডুমিনি আর কলিন ইনগ্রাম। এই জুটি সতর্কতার সঙ্গে খেলে দলের স্কোর দুইশ’ পার করেন। ইনগ্রামকে (৪৬) বোল্ড করে জনস্টন ৮৭ রানের এই জুটি ভাঙেন দলীয় ২০৪ রানে। এরপর ডুমিনি একাই দলকে এগিয়ে নেন। ১০৩ বলে ৬ চার ও এক ছয়ে ৯৯ রান করা ডুমিনি মুনির বলে তুলে মারতে গিয়ে শতক বঞ্চিত হন। শেষ দিকে অবশ্য তার সঙ্গে বোথা ২৮ বলে ২১ রান করে অপরাজিত থাকলে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ দাঁড়ায় ২৭২।

আয়ারল্যান্ডের পক্ষে র‌্যাঙ্কিন, জনস্টন, মুনি, ডকরেল ও স্টারলিং প্রত্যেকে একটি করে উইকেট লাভ করেন। আর দুটি হয় রানআউট।




সর্বমোট পঠিত: 28

সর্বশেষ সম্পাদনা: March 15, 2011 at 11:30 pm

প্রিজম আইটি: ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট-এর জন্য যোগাযোগ করুন- ০১৬৭৩৬৩৬৭৫৭

Scroll To Top
Close
Like Us on Facebook
Click the Like Button to get Free Update