সর্বশেষ সংবাদ:
You are here: Home » বিনোদন » খেলাধুলা » ক্রিকেট » রোচের হ্যাট্টিকে উড়ে গেল হল্যান্ড

রোচের হ্যাট্টিকে উড়ে গেল হল্যান্ড

স্পোর্টস ডেস্ক, ২৮ ফেব্রুয়ারি (কুমিল্লাওয়েব ডট কম) :

ক্যারিবীয় পেসার খেমার রোচের হ্যাট্রিকে ২১৫ রানের বিশাল পরাজয় বরণ করল হল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের ছুঁড়ে দেয়া ৩৩১ রানের জবাবে মাত্র ৩১ ওভার ৩ বলে গুটিয়ে যায় হল্যান্ডের ইনিংস।

সোমবার নয়া দিল্লির ফিরোজ শাহ কোটলায় বিশ্বকাপের ক্রিকেটের দশম আসরের ১৩তম খেলায় প্রথমে ব্যাট হাতে ৮ উইকেটে মাঠের ইতিহাসে সর্বোচ্চ ৩৩০ রান করে ওয়েস্ট ইন্ডিজ। উদ্বোধনী জুটিতে স্মিথ (৫৩) ও গেইল (৮০) দলের জন্য সংগ্রহ করেন ১৩৩ রান। দলের পক্ষে অর্ধশতক পূরণ করা অপর ব্যাটসম্যান হলেন পোলার্ড। তিনি ২৭ বলে ৬০ রান করেন।

ক্যারিবীয়দের পাহাড়সম রান টপকাতে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে হল্যান্ড। দ্বিতীয় ওভারের চতুর্থ বলে হল্যান্ডের উইকেটরক্ষক ও উদ্বোধনী ব্যাটসম্যান ওয়েসলি বারেসিকে শূন্য হাতে ফিরিয়ে দেন রোচ।এরপর দলীয় ২৬ রানে অপর উদ্বোধনী ব্যাটসম্যান আলেক্সি কারভেজিকে (১৪) ফিরিয়ে দেন ম্যাচের আরেক বিধ্বংসী বোলার সুলেমান বেন। নিয়মিত বিরতিতে উইকেট পড়ায় ২০ ওভারে ৬০ রান সংগ্রহ করতেই ৬ উইকেট খুইয়ে বসে হল্যান্ড। তবে শেষ পর্যন্ত দলকে খাদ থেকে টেনে তোলার চেষ্টা করে যান টম কুপার। কিন্তু তাকে সঙ্গ দেয়া অধিনায়ক পিটার বোরেন (১১) এবং মুদাসসর বুখারি (২৪) ছাড়া পরবর্তী আর কোনো ব্যাটসম্যানের রানই দুই অংক স্পর্শ করেনি। ক্যারিবীয় বোলিং তোপের সামনে অসহায়ভাবে উইকেট বিলিয়ে দিয়ে মাত্র ১১৫ রানে গুটিয়ে যায় হল্যান্ড।

অপরদিকে, খেলার ৩২তম ওভারের প্রথম ৩ বলে পিটার সিলার, বার্নার্ড লুটস ও বারেন্ড ওয়েস্টজিককে সাজঘরে পাঠিয়ে এবারের বিশ্বকাপে প্রথম হ্যাট্রিক করার গৌরব অর্জন করেন খেমার রোচ। এর মধ্যে প্রথম দুজনকে এলবিডব্লিউ ও শেষের জনকে বোল্ড করেন তিনি। দলের পক্ষে ২৭ রানের বিনিময়ে হ্যাট্রিকসহ ৬ উইকেট শিকার করে ম্যাচ সেরা নির্বাচিত হন রোচ।




সর্বমোট পঠিত: 9

সর্বশেষ সম্পাদনা: March 1, 2011 at 11:43 pm

প্রিজম আইটি: ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট-এর জন্য যোগাযোগ করুন- ০১৬৭৩৬৩৬৭৫৭

Scroll To Top
Close
Like Us on Facebook
Click the Like Button to get Free Update