সর্বশেষ সংবাদ:
You are here: Home » রান্নাঘর » দেশি রান্না » ফুলকপি-গোশত

ফুলকপি-গোশত

উপকরণ :
ফুলকপি ১টি বড়, গরুর গোশত ১ কেজি, হলুদ গুঁড়া এক চা চামচ, মরিচ গুঁড়া এক চা চামচ, তেল পাঁচ চা চামচ, আদাবাটা এক চা চামচ, রসুন বাটা আধা চামচ, জিরা গুঁড়া আধা চা চামচ, দারুচিনি তিনটা, এলাচ তিনটা, পেঁয়াজ ছয়টা।

প্রস্তুত প্রণালী :
ফুলকপি টুকরা করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। গরুর গোশত সব মসলা দিয়ে মেখে চুলায় বসাতে হবে। গোশত মোটামুটি সিদ্ধ হলে ফুলকপি দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। ফুলকপি সিদ্ধ হলে আরও কিছুক্ষণ ঢেকে রাখতে হবে মৃদু আঁচে। পানি শুকিয়ে গেলে নামিয়ে ফেলতে হবে।





সর্বমোট পঠিত: 195

সর্বশেষ সম্পাদনা: February 7, 2011 at 7:45 pm

প্রিজম আইটি: ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট-এর জন্য যোগাযোগ করুন- ০১৬৭৩৬৩৬৭৫৭

Scroll To Top
Close
Like Us on Facebook
Click the Like Button to get Free Update