সর্বশেষ সংবাদ:
You are here: Home » প্রচ্ছদ » কুমিল্লা জেলা » ছ. ব্রাহ্মণপাড়া » ব্রাহ্মণপাড়ায় সুন্নী সমাবেশ অনুষ্ঠিত

ব্রাহ্মণপাড়ায় সুন্নী সমাবেশ অনুষ্ঠিত

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি :
ব্রাহ্মণপাড়ায় ২২ জানুয়ারী বিকাল ৩টায় সুন্নী সমাবেশ অনুষ্ঠিত। পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াস্সালাম) উদযাপন উপলক্ষে আল্লামা আকবর আলী রেজভী সুন্নী আল ক্বাদরীর আগমণ উপলক্ষে সুন্নী সমাবেশ অনুষ্ঠিত হয় ব্রাক্ষণপাড়া হাইস্কুল মাঠে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাক্ষণপাড়া উপজেলা চেয়ারম্যান হাজী জাহাঙ্গীর খান চৌধুরী। সভাপতিত্ব করেন ব্রাক্ষণপাড়া সদর ইউনিয়ন চেয়ারম্যান হাজী জসিম উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিষ্টার সোহরাব হোসেন খাঁন চৌধুরী, বুড়িচং উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ রেজাউল করিম, ব্রাহ্মণপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, প্রধান বক্তা আলহাজ্ব মাওলানা এম.এ মান্নান মোজাহিদ রেজভী, বিশেষ বক্তা আঃ কাদের রেজভী, উক্ত মাহফিলে উর্দু কাওয়ালী পরিবেশন করেন পাকিস্তানের বংশদ্ভূত মমতাজ উদ্দিন কাওয়াল (বিহারী)।

সর্বমোট পঠিত: 16

সর্বশেষ সম্পাদনা: January 23, 2011 at 3:26 pm

প্রিজম আইটি: ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট-এর জন্য যোগাযোগ করুন- ০১৬৭৩৬৩৬৭৫৭

Scroll To Top
Close
Like Us on Facebook
Click the Like Button to get Free Update