হাকিকুল ইসলাম খোকন/প্রবাসী নিউজঃ
গত ৪ অক্টোবর সোমবার বিকালে জাতিসংঘের ৬৫ তম সাধারণ অধিবেশনে অংশগ্রহন করতে আসা মালির প্রেসিডেন্ট আমাডো টুরমানি টোরোকে ম্যানহাটানের ইন্টারকন্টিনেন্টাল হোটেল কনফারেন্স হলে প্রবাসী মালিবাসীদের প থেকে এক সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় সে দেশের পররাষ্ট্রমন্ত্রী মকটারোন এবং মহিলা বিষয়ক মন্ত্রী সিনাডামবা উপস্থিত ছিলেন। তাছাড়া একশান এইড ইক্স ক্যামিলি এবং এসোসিয়েশন ফর সাপোর্ট প্রেসিডেন্ট এবং ইউএন বিশেষ প্রতিনিধি সিনিন টোরোস্থ বিপুল সংখ্যক এনজিও এবং মালী প্রবাসী উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে আমন্ত্রীত হিসেবে বাংলাদেশ কম্যুনিটির সুপরিচিত নকসীকাথাঁ ডিজাইনার ও ফেয়ার কুইন সিইও চেয়ারম্যান ফরিদা ইয়াসমীন এবং এ্যাওয়ার্ড বিজয়ী সাংবাদিক ও এক্টিভিষ্ট হাকিকুল ইসলাম খোকন অংশগ্রহন করেন। মালির প্রেসিডেন্ট বাংলাদেশ কম্যুনিটি এই প্রতিনিধিদের সাথে কুশল বিনিময় করেন।
নিউইয়র্কে মালির প্রেসিডেন্ট আমাডো টুরমানিকে সংবর্ধনা জ্ঞাপন
সর্বশেষ সম্পাদনা: October 18, 2010 at 11:24 pm
comillaweb.com The First Online Newspaper of Greater Comilla