সর্বশেষ সংবাদ:
You are here: Home » প্রচ্ছদ » বনলতা’র ১২তম আসর অনুষ্ঠিত: লোকগীতি শিল্পী নূরুন নাহার আউয়ালের একক সংগীত অপরাহ্ন

বনলতা’র ১২তম আসর অনুষ্ঠিত: লোকগীতি শিল্পী নূরুন নাহার আউয়ালের একক সংগীত অপরাহ্ন

হাকিকুল ইসলাম খোকন/প্রবাসী নিউজ:
নিউইয়র্কস্থ বাংলাদেশ কম্যুনিটির শিল্পী-সাহিত্যিক-সাংবাদিক গোষ্ঠী বনলতা’র ১২ তম আসর অনুষ্ঠিত হয়ে গেল গত ১০ অক্টোবর রবিবার অপরাহ্ন একটায় নিউইয়র্ক মহানগরীর উডসাইডস্থ সোহ্রাওয়ার্দী স্মৃতি পরিষদের অস্থায়ী কার্যালয় প্রাংগনে। এতে একক সংগীত পরিবেশন করেন ঢাকা হতে আগত বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের সুপরিচিত লোকগীতি শিল্পী নূরুন নাহার আউয়াল।
বনলতা’র প্রধান পরিচালক শিশু সাহিত্যিক হাসানুর রহমানের সভাপতিত্বে ও পরিচালক (জন সংযোগ) সাংবাদিক হাকিকুল ইসলাম খোকনের স্বাগত ভাষণের পর আসরটির সামগ্রিক উপস্থাপনায় ছিলেন বনলতা’র পরিচালক (সাহিত্য) কবি এবিএম সালেহউদ্দীন ও পরিচালক (সংগীত) শিল্পী সাকিনা ডেনী। ঢাকা পঙ্গু হাসপাতালের সাবেক পরিচালক ডা: কে.এস সিরাজুল ইসলাম আসরে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার নেতা রতন বড়–য়া, মুক্তিযোদ্ধা আলমগীর ভূঁইয়া, অংকন শিল্পী আকা বাবুল, সংগীতজ্ঞ দাদা তপন কান্তি বৈদ্য, শিল্পী সহিদুল সরকার, শিল্পী শাহ্রীন সুলতানা, শিল্পী পারভীন রহমান, তরুণ সংগীত প্রযোজক ও শিল্পী রাজীব রহমান এবং সংগঠক শোয়েব চৌধুরী। এছাড়া অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন রোকেয়া মোল্লা, নাজনীন পারভীন, মাসুদ সাকী, মাকসুদা বেগম, অর্পিতা সাকী, আনিলা সাকী ও বাংলাদেশ কালচারাল সোসাইটির সভাপতি নূরুল আবেদীন। অনুষ্ঠানের প্রারম্ভে লোকগীতি শিল্পী নূরুন নাহার আউয়ালের সদ্য প্রয়াত স্বামী ডা: মো: আবদুল আউয়াল, মুক্তিযুদ্ধের বিশিষ্ট সংগঠক ও রাজনীতিবিদ আতাউর রহমান খান (কায়সার), সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মেজর জেনারেল (অব:) মঈনুল ইসলাম চৌধুরী বীর বিক্রমসহ বাহান্নর ভাষা আন্দোলনে আত্মদানকারী ভাষা সৈনিকগণ, উনসত্তরের গণঅভ্যুত্থান এবং একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময় শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে দাঁড়িয়ে এক মিনিটকাল নীরবতা পালন করা হয়। অত:পর এক নাগাড়ে দশ-বারটি পল্লীগীতি ও ভাওয়াইয়া গান পরিবেশন করে সমবেত দর্শক-শ্রোতাদের মোহিত করেন শিল্পী নূরুন নাহার আউয়াল। শিল্পীর সাথে তবলায় ছিলেন মো: শফিক উদ্দিন রাশেদ। পরবর্তী পর্যায়ে উপস্থিত অতিথি শিল্পীদের মধ্যে আধুনিক, রবীন্দ্র ও দেশাত্ববোধক সংগীত পরিবেশন করেন সাকিনা ডেনী, শাহ্রীন সুলতানা, সহিদুল সরকার, পারভীন রহমান ও রাজীব রহমান প্রমূখ।
সর্বশেষে সমবেত অতিথিদের মধ্যাহ্ন ভোজে আপ্যায়িত করে আসরের সুন্দর পরিসমাপ্তি ঘটান বনলতার সম্মানিত সদস্য রোকেয়া মোল্লা, মাকসুদা বেগম, পারভীন রহমান ও নাজনীন পারভীন।

সর্বমোট পঠিত: 25

সর্বশেষ সম্পাদনা: October 19, 2010 at 2:43 pm

প্রিজম আইটি: ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট-এর জন্য যোগাযোগ করুন- ০১৬৭৩৬৩৬৭৫৭

Scroll To Top
Close
Like Us on Facebook
Click the Like Button to get Free Update